• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
Headline
জৈব সার উৎপাদন ও ব্যবহারে ভর্তুকি দেওয়ার আহ্বান সোলার এক্সপোতে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিতের নির্দেশ মাউশির ঢাকা ও আশুলিয়াসহ বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের ওপর পুলিশী হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের নিন্দা। বরিশালে অভ্যন্তরীণ ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে হাজারো যাত্রী চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক আটক নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক খোরশেদ আলমের মৃত্যু, শোকের ছায়া চট্টগ্রাম রেঞ্জে একদিনে ৮৭৯ গ্রেপ্তার, উদ্ধার ১২ হাজার ইয়াবা বাংলাদেশ-সিঙ্গাপুর প্রযুক্তিগত সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী আইসিটিমন্ত্রী আগামী গ্রীষ্মে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের দ্বিগুণ করা হচ্ছে সরকারি এলপি গ্যাসের দাম!

বরিশালে অভ্যন্তরীণ ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে হাজারো যাত্রী

বরিশাল ব্যুরো / ৪ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

বাস চলাচল বন্ধ হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার যাত্রী। ছবি : সংগৃহীত
থ্রি হুইলার ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে বরিশালের চরকাউয়া বাস টার্মিনাল থেকে ৬টি রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন বাস মালিক ও শ্রমিকেরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার যাত্রী।
সোমবার (২ নভেম্বর) সকাল থেকে বাস চলাচল বন্ধ রেখে টার্মিনালে বিক্ষোভ করেন তারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের এই বাস টার্মিনাল থেকে ডিসি রোড, লক্ষ্মীপাশা, লাহারহাট, কাটাদিয়া, হলতা ও সিদ্দিক বাজার রুটে প্রায় ৭০টি বাস চলাচল করে। এসব বাসে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করেন।
সকাল থেকে বাস চলাচল বন্ধ থাকায় কর্মজীবী মানুষসহ বিভিন্ন গন্তব্যের যাত্রীরা বিপাকে পড়েন। বাধ্য হয়ে অনেকে মোটরসাইকেল ও রিকশায় অতিরিক্ত ভাড়া গুনতে হয়েছে।
যাত্রী সোহরাব হোসেন হাওলাদার বলেন, বরিশাল থেকে তার নেহালগঞ্জ যাওয়ার কথা ছিল। কিন্তু বাস বন্ধ থাকায় বিকল্প পথে যেতে হচ্ছে। এ জন্য বাড়তি ভাড়া চাওয়া হচ্ছে।
আমেনা খাতুন নামের আরেক যাত্রী বলেন, গন্তব্যে যাওয়ার জন্য টার্মিনালে এসে দেখেন বাস চলাচল বন্ধ। এখন বিকল্প যানবাহনে যেতে হলে তাকে অতিরিক্ত ভাড়া গুনতে হবে।
চরকাউয়া বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. স্বপন হোসেন বলেন, সোমবার সকাল থেকে তারা বাস চালানোর চেষ্টা করলেও থ্রি হুইলার ও অটোরিকশার চালকেরা বাস চলাচলে বাধা সৃষ্টি করছেন। এ সমস্যার সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category