• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
Headline
রূপগঞ্জে মাদক বিক্রিতে রাজি না হওয়ায় ছাত্রদল নেতার নেতৃত্বে বসত ঘরে হামলা, ভাংচুর, লুটপাট, আহত ২ নড়াইলের কালিয়ায় মুক্তি যোদ্ধাদের সমাবেশ ও মানববন্ধন। সান্তাহারে ইয়াবা ট্যাবলেট সহ যুবক গ্রেপ্তার ব্যবসায়ীদের সন্তুষ্ট করতে গিয়ে জনগণকে অসন্তুষ্ট করছে সরকার। ইকরামুল হক ব্যবসায়ীদের স্বার্থে এলপিজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে সাইফুল হক কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা ভুল ফেস করাটাও জীবনের অংশ: মৌসুমী রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী

চট্টগ্রাম রেঞ্জে একদিনে ৮৭৯ গ্রেপ্তার, উদ্ধার ১২ হাজার ইয়াবা

চট্টগ্রাম প্রতিনিধি / ১১ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

ছবি: সংগৃহীত

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় একদিনে ৮৭৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৪৯ জনের মধ্যে ৩০৩ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১৪৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

রোববার (১ নভেম্বর) দিনব্যাপী এসব অভিযান পরিচালনা করা হয়। সোমবার (২ নভেম্বর) চট্টগ্রাম রেঞ্জ পুলিশের পক্ষ থেকে অভিযানের তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১১ সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে চট্টগ্রামে তিনজন, লক্ষ্মীপুরে দুজন, কক্সবাজারে একজন, কুমিল্লায় দুজন, ব্রাহ্মণবাড়িয়ায় একজন এবং চাঁদপুরে দুজন রয়েছেন।

এদিকে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ১২৩ জনকে। এ সময় তাঁদের কাছ থেকে ১২ হাজার ৫৭৭টি ইয়াবা বড়ি, ৮১ কেজি ৪০৫ গ্রাম গাঁজা, ১৫০ লিটার চোলাই মদ এবং বিদেশি মদের ৬১টি বোতল উদ্ধার করা হয়।

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ১০১ জন, আগের মামলায় ৫১ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ২৪ জন এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আটজন রয়েছেন। এ ছাড়া ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৪৫ জন, গ্রেপ্তারি পরোয়ানামূলে ১১৮ জন এবং সাজা পরোয়ানামূলে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদক মামলায় গ্রেপ্তার ৬৭ জনের মধ্যে দুজন মাদক বহনকারী এবং ৬৫ জন মাদকসেবী। পাশাপাশি নিয়মিত ও অন্যান্য মামলায় আরও ৫৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩২ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া ২৮ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় এবং ৪৬টি মাদক মামলা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category