• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
Headline
বরিশালে অভ্যন্তরীণ ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে হাজারো যাত্রী চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক আটক নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক খোরশেদ আলমের মৃত্যু, শোকের ছায়া চট্টগ্রাম রেঞ্জে একদিনে ৮৭৯ গ্রেপ্তার, উদ্ধার ১২ হাজার ইয়াবা বাংলাদেশ-সিঙ্গাপুর প্রযুক্তিগত সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী আইসিটিমন্ত্রী আগামী গ্রীষ্মে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের দ্বিগুণ করা হচ্ছে সরকারি এলপি গ্যাসের দাম! জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির ১২ কেজি এলপিজির নতুন দর ২০৬০ টাকা, বাড়ল ২২৩ টাকা সাভারের বিভিন্ন এলাকায় অনেককে আটক করেছে পুলিশ: ঢাকা জেলা এসপি

সাভারের বিভিন্ন এলাকায় অনেককে আটক করেছে পুলিশ: ঢাকা জেলা এসপি

সাভার (ঢাকা) প্রতিনিধি / ৫ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

ছবি: বর্তমান বাংলাদেশ

শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়া শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বিভিন্ন এলাকা থেকে অনেককে আটক করেছে পুলিশ।

সোমবার (২ নভেম্বর) বিকেলে শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি পরিদর্শনকালে আশুলিয়া-বাইপাইল সড়কের জামগড়া এলাকায় একটি কারখানার সামনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান।

শামীমা পারভীন বলেন, বিভিন্ন পয়েন্টে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, আশুলিয়া থানা ও সাভার থানা-পুলিশ বিভিন্ন সময়ে বিশৃঙ্খলাকারীদের গ্রেপ্তার করেছে। যারা গাড়ি ভাঙচুরের চেষ্টা করেছে, গার্মেন্টসে হামলা চালিয়েছে, শ্রমিক ভাইবোনদের আহত করার চেষ্টা করেছে এবং ইটপাটকেল নিক্ষেপ করেছে, তাদের অনেককেই আটক করা হয়েছে।

পুলিশ সুপার জানান, বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। এখনো পুলিশের সদস্যরা মাঠে রয়েছেন। এ কারণে মোট কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া সম্ভব হচ্ছে না।

তিনি বলেন, সন্ধ্যার পর বিভিন্ন ইউনিট থেকে পাওয়া তথ্য সমন্বয় করে গ্রেপ্তারের মোট সংখ্যা জানানো সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category