• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
Headline
নড়াইল জেলার কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল চালুর প্রস্তুতি সভা অনুষ্ঠিত গিগালজি আয়োজিত টেকনোপ্রিনিউরশিপ ব্যাচ ২-এ চ্যাম্পিয়ন ‘টিম আশা’ ছেলের মুখ দেখতে গিয়ে গ্রেপ্তার ও ক্রসফায়ারের মুখোমুখি হয়েছিলাম’ —জাকির হোসেন উজ্জ্বল। ইসরাইলের নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ, কত আসন পেল নেতানিয়াহুর দল? নাসীরুদ্দীন পাটওয়ারী ফুটপাতে চাঁদাবাজি বন্ধে ওয়ার্ডভিত্তিক হকার ব্যবস্থাপনার প্রস্তাব ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ২০ বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক জামায়াত নেতার বিরুদ্ধে বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে তালা লাগানোর অভিযোগ আজকের নামাজের সময়সূচি ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, আরবরাই কিং মেকার

ছেলের মুখ দেখতে গিয়ে গ্রেপ্তার ও ক্রসফায়ারের মুখোমুখি হয়েছিলাম’ —জাকির হোসেন উজ্জ্বল।

মৌলভীবাজার প্রতিনিধি: / ৩৫ Time View
Update : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

উৎসবমুখর পরিবেশ ও নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মৌলভীবাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উদযাপনে জেলা যুবদলের উদ্যোগে র‍্যালি, পতাকা উত্তোলন এবং আলোচনা সভাসহ দিনব্যাপী নানাবিধ কর্মসূচি গ্রহণ করা হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) শহরের জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। উদ্বোধন শেষে একটি সুসজ্জিত বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।
পরবর্তীতে জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম এ মোহিতের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতির বক্তব্যে জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল তার জীবনের এক লোমহর্ষক অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, অতীতে তার পরিবারের সদস্যদের পিছু নিয়ে তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল এবং পরবর্তীতে তাকে ক্রসফায়ারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছিল। তিনি জানান, সেসময় তার ছেলের বয়স ছিল মাত্র ১৭ দিন এবং ছেলের মুখ দেখার জন্য তিনি তার সন্তান ও পরিবারকে ঢাকা নিয়ে এসেছিলেন, ঠিক তখনই তাকে গ্রেপ্তার করা হয়। আল্লাহর রহমত এবং পিতা-মাতার দোয়ায় তিনি একাধিকবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন বলে আবেগপ্রবণ বক্তব্যে উল্লেখ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় নেতারা সংগঠনের আদর্শ ও মূলনীতি বজায় রেখে দলীয় কর্মকাণ্ডকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার তাগিদ দেন। অনুষ্ঠান শেষে প্রাক্তন যুবদল নেতা ও আগত কেন্দ্রীয় নেতৃবৃন্দের হাতে সম্মাননা স্মারক তুলে দেন জেলা যুবদলের নেতৃবৃন্দ।
সমাবেশে উপস্থিত নেতাদের মধ্যে জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, সদস্য আব্দুল মুকিত, মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, বকসি মিছবাউর রহমান, হেলু মিয়া, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ফখরুল ইসলাম এবং বিসিবি পরিচালক সরফরাজ আহমেদ সরফু অন্তর্ভুক্ত ছিলেন।
এছাড়া আলোচনা সভায় বিশেষ বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি রহিম উদ্দিন, যুগ্ম সম্পাদক আজহারুল ইসলাম মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম মুরাদ, সহ-সাধারণ সম্পাদক মকসুদ আহমেদ, মাহবুবুর রহমান, সহ-প্রচার সম্পাদক তারেকুর রহমান, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দিনার।
প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনে জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীসহ মৌলভীবাজার জেলার ৭টি উপজেলার প্রতিটি ইউনিট কমিটির নেতৃবৃন্দ বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category