• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
Headline
প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ, নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য ৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ডিএফওর বিরুদ্ধে অর্থ ছাড় না দেওয়ার অভিযোগ, পাঁচ মাস ধরে ভাতা বন্ধ লাউয়াছড়ার কর্মীদের তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার অস্তিত্ব হারানোর পথে আড়িয়াল খাঁ, ময়নাকাটা বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু নওগাঁর নিয়ামতপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা বিতরণ

রাণীনগরে বাড়িতে ডেকে নিয়ে শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার

মামুনুর রশিদ রাণীনগর, নওগাঁ / ২৪৮ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

নওগাঁর রাণীনগরে টিফিন শেষে স্কুলে ফেরার পথে চকলেটের প্রলোভনে বাড়িতে ডেকে নিয়ে ১১ বছর বয়সি এক চতুর্থ শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে রাণীনগর থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।

মামলার পরিপ্রেক্ষিতে রাতেই অভিযান চালিয়ে মামলার আসামি আব্দুর রাজ্জাক (৪০) নামে এক যুবকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাক উপজেলার পারইল ইউনিয়নের ধোপাপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। এর আগে গত শনিবার (২ মে) দুপুরে এই ধর্ষণের ঘটনাটি ঘটে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই শিশু স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীতে পড়াশুনা করেন। শনিবার সকালে স্কুলে যান সে। দুপুরে টিফিনের বিরতিতে বাড়িতে খাবার খেতে যান ওই শিশু। খাবার খেয়ে স্কুলে ফেরার পথে যুবক আব্দুর রাজ্জাক ওই শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে তাকে ধর্ষণ করে।

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাটি গত সোমবার জানাজানি হয়। এরপর থেকে এলাকার কতিপয় মাতব্বরা গ্রাম্য শালিশের মাধ্যমে অর্থের বিনিময়ে ধর্ষণের ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায়।

ওই শিশুর মা জানান, ন্যায় বিচার পেতে বৃহস্পতিবার রাতে আমরা থানায় মামলা দায়ের করেছি। ধর্ষকের কঠিন শাস্তির দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, মামলার প্রেক্ষিতে রাতেই পুলিশ অভিযান চালিয়ে মামলার আসামি যুবক আব্দুর রাজ্জাককে গ্রেফতার করেছে। শুক্রবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। আর শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category