• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
Headline
প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ, নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য ৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ডিএফওর বিরুদ্ধে অর্থ ছাড় না দেওয়ার অভিযোগ, পাঁচ মাস ধরে ভাতা বন্ধ লাউয়াছড়ার কর্মীদের তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার অস্তিত্ব হারানোর পথে আড়িয়াল খাঁ, ময়নাকাটা বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু নওগাঁর নিয়ামতপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা বিতরণ

যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: / ১০ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সান্তাহার পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মাহামুদুল আলমের ব্যক্তিগত উদ্যোগে দুঃস্থ্য ও অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ করা হয়। বুধবার সন্ধ্যায় সান্তাহার পৌর শহরের চা-বাগানে ৭ নাম্বার ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে দুঃস্থ্য ও অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্বে করেন সান্তাহার পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মাহমুদুল আলম। ওয়ার্ড যুবদলের আহবায়ক মানিক হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল, মামুনুর রশিদ মামুন, পৌর যুবদলের আহবায়ক ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপির নেতা মুকুল হোসেন, শ্রমিক দলের নেতা আফতাব হোসেন চুট্টু, পৌর যুবদলের দপ্তর সম্পাদক (দায়িত্ব প্রাপ্ত) জাকিরুল ইসলাম জুয়েল, যুবদলের নেতা জহির রায়হান শুভ, সান্তাহার শহীদ আহসানুল হক ডিগ্রী কলেজ ছাত্র দলের সভাপতি মাসুম শাহারিয়া,ছাত্র নেতা ফাহমিদ বিন রফিক প্রমুখ। আলোচনা শেষে দুঃস্থ্য ও অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category