• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

বিএনপি-ছাত্রদলের দুর্দিনের বহু কাণ্ডারীও ভুক্তভোগী হচ্ছেন: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক / ৮ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

বিশেষ গোষ্ঠীর হাতে রাজনীতির নিয়ন্ত্রণ চলে যাওয়ায় সারাদেশেই বিএনপি-ছাত্রদলের দুর্দিনের বহু কাণ্ডারী ভুক্তভোগী হচ্ছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা লিখেছেন তিনি।

পোস্টের তিনি লেখেন, ‘আইন-শৃঙ্খলার নাজেহাল দশা, পুরোনো ফ‍্যাসিবাদী কাঠামোর রাজনীতি অব‍্যাহত থাকলে, সবাইকে এর ভুক্তভোগী হতে হবে। এর জ্বলন্ত উদাহরণ নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম। ক্ষমতাসীন দল, ক্ষমতাসীন এমপির রাজনীতিও তার নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি।

ক্ষমতাসীনদের ধারণা, পুরোনো কাঠামো তাদের সুরক্ষা দেবে। এ কাঠামো শুধু বিরোধী দলকে দুর্বল করা ও নিপীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হবে। কিন্তু অতীত ইতিহাস থেকে এটা স্পষ্ট, এই সিস্টেম কাউকে রেহাই দেবে না। না সাধারণ মানুষ, না বিরোধী দল। সরকারি দলের রাজনীতি করেও মুক্তি মিলবে না।

এজন্য আমরা এমন এক ব্যবস্থা চাই, যেখানে দেশের সব মানুষ নিরাপদ থাকবে। পূর্ন নাগরিক ও মানবাধিকার ভোগ করবে। রাষ্ট্র মুস্টিমেয় কিছু লোকের হাতে কুক্ষিগত হবে না। নেতারা কর্মীদের ভৃত্য মনে করবে না। কর্মীর লাশের মূল্য ২০ লাখ টাকা নির্ধারণ করবে না।

ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে শাকিল ইসলাম ১২ দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়েছেন। এত লম্বা সময়ও প্রশাসনের নড়াচড়া ছিল না। অথচ মৃত্যুর পর তড়িগড়ি করে এমপির ছেলেকে গ্রেফতার করা হয়েছে। এর দায় এমপি মহোদয় কি করে এড়াবেন?

বিশেষ গোষ্ঠীর হাতে রাজনীতির নিয়ন্ত্রণ চলে যাওয়ায় সারাদেশেই বিএনপি-ছাত্রদলের দুর্দিনের বহু কাণ্ডারী ভুক্তভোগী হচ্ছেন। ক্ষমতাসীন দলের রাজনীতি করেও তারা প্রতিকার পান না। বিদেশ থেকে আসা এমপি-মন্ত্রীর স্বজনদের কাছে তাদের ত‍্যাগের কোনো দাম নেই।

আমরা এজন্য শক্তিশালী ইনস্টিটিউশন এর কথা বলি। দল নিরপেক্ষ বাহিনীর কথা বলি। স্বাধীন বিচারব্যবস্থার কথা বলি। ভাইরাল হওয়ার আগেই রাষ্ট্রের বাহিনী নাগরিকদের ইনসাফ নিশ্চিত করবে। অপরাধীর ক্ষমতা, ভুক্তভোগীর অবস্থান কখনো বিবেচিত হবে না।

আমরা শাকিল হত‍্যার দৃষ্টান্তমূলক বিচার দেখতে চাই। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। দোয়া করি, আল্লাহ যেন তার সব অপরাধ ক্ষমা করে তাকে জান্নাতবাসী করেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category