• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

আ.লীগকে ফেরাতে যা যা করা দরকার, তাই করছে বিএনপি নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক / ৩২ Time View
Update : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

নাহিদ ইসলাম।

আওয়ামী লীগকে আবারও রাজনীতিতে ফিরিয়ে আনতে বিএনপি সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তার দাবি, আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার মাধ্যমে সরকার দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে।

আজ রবিবার বিকালে রাজধানীর মিরপুরে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন বিরোধীদলীয় চিফ হুইপ। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

নাহিদ ইসলাম বলেন, দেশে দলীয়করণ চলছে। জনগণের অর্থ ব্যয় করে নিজেদের প্রচার-প্রচারণা চালাচ্ছে বিএনপি। একই সঙ্গে জনগণের রায়ের প্রতিও দলটি যথাযথ সম্মান দেখাচ্ছে না।

১৬ বছর পর গঠিত সংসদের দাম নেই দুই আনাও : নাহিদ ইসলাম

২৪ অক্টোবর ২০২৬

আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে দলটিকে আবার ক্ষমতায় ফিরিয়ে আনার পথ তৈরি করা হচ্ছে। দেশের স্বার্থ রক্ষায় জুলাই গণঅভ্যুত্থানের মতো আবারও সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন এনসিপি আহ্বায়ক।

সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, বিএনপি সরকারের আমলে বিভিন্ন প্রতিষ্ঠানে অবৈধভাবে নিয়োগ পাওয়া ব্যক্তিদের সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া উচিত নয়। এ সময় সিটি করপোরেশনের প্রশাসকদের বিরুদ্ধে সরকারি অর্থ ব্যবহার করে নিজেদের প্রচার চালানোর অভিযোগও করেন তিনি।

কর্মসূচিতে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, নির্বাচন অনুষ্ঠিত হলেই দেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে বলে ধারণা দেওয়া হলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। দেশের বিভিন্ন স্থানে ছিনতাই ও চাঁদাবাজি বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রী কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

‘জনগণের প্রত্যাশা পূরণে সরকার ব্যর্থ হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনদুর্ভোগ কমাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে’- যোগ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category