• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
Headline
রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ মৌলভীবাজারে শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ, সংবাদ সম্মেলনে মৌলভীবাজারে চাঞ্চল্যকর শাবানা হত্যা মামলায় ৪ জনের ফাঁসির রায় কাঁঠালিয়ায় ৪০ গ্রাম গাঁজা ও ৫ পিস ইয়াবাসহ বৃদ্ধ গ্রেপ্তার লগি-বৈঠার নৃশংস হত্যার বিচারের দাবিতে নওগাঁর রাণীনগরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল মোদি-আদানি নিয়ে প্রামাণ্যচিত্র ঘিরে তোলপাড়, কী আছে তাতে প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ, নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য ৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

দুর্গাপূজার নিরাপত্তায় নিরলস কাজ করছে পুলিশ: আইজিপি

নিজস্ব প্রতিবেদক / ২৮ Time View
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

  • পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরলস কাজ করে যাচ্ছেন। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতা এবং আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সুসমন্বয়ের ফলে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপিত হচ্ছে।

আইজিপি সোমবার রাতে নারায়ণগঞ্জে রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

তিনি বলেন, দুর্গাপূজা নিয়ে কেউ কেউ অপপ্রচার চালানোর অপচেষ্টা করছে। পুলিশ তাদের বিরুদ্ধে সজাগ ও সতর্ক রয়েছে। অপপ্রচারকারীদের সব অপচেষ্টা নস্যাৎ করে সমাজে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ।

পুলিশপ্রধান বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। তাদের আইনের আওতায় আনতে পুলিশ বদ্ধপরিকর। জনগণের প্রতি আহ্বান জানিয়ে আইজিপি বলেন, আপনারা চাঁদাবাজ, সন্ত্রাসীদের সম্পর্কে পুলিশকে তথ্য দিন, আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব।

তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশ পুলিশ ঘুরে দাঁড়িয়েছে। তিনি আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, একজন সচেতন নাগরিক হিসেবে প্রত্যেককে আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইন মান্যকারী নাগরিক হতে হবে।

পরে আইজিপি আমলাপাড়াসহ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন এবং দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, জেলা প্রশাসক মো. রায়হান কবির, জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি শংকর কুমার দে-সহ পূজা উদ্‌যাপন পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category