• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

নিজেই প্রধানমন্ত্রীর কাছে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছি: ইশরাক

নিজস্ব প্রতিবেদক / ২২ Time View
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

ছবি: সংগৃহীত।

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে নিজেই অনুরোধ করেছেন বলে জানিয়েছেন ইশরাক হোসেন। সোমবার ঢাকার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নিজের সিদ্ধান্তেই তিনি মন্ত্রিত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন।

ইশরাক বলেন, সরকার ও বিএনপিকে বিব্রত না করে তিনি মাদকবিরোধী অভিযান চালিয়ে যেতে চান। ঢাকা-৬ আসনসহ আশপাশের এলাকায় মাদক নির্মূল এবং জনজীবনের অন্যান্য সমস্যা সমাধানে কাজ করতে চান তিনি।

তিনি বলেন, “আজ আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্বেচ্ছায় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছি।” ইশরাকের দাবি, প্রধানমন্ত্রী তার অনুরোধে সম্মতি জানিয়েছেন এবং মাদকবিরোধী কার্যক্রম চালিয়ে যাওয়ার সুযোগ দিয়েছেন।

শনিবার ঢাকায় মাদকবিরোধী অভিযানে সন্দেহভাজন মাদকসেবীদের ধাওয়া করার সময় ইশরাকের হাতে পিস্তল দেখা যাওয়ার ভিডিও ছড়িয়ে পড়ার পর বিতর্ক শুরু হয়। একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি ও প্রতিমন্ত্রীর এভাবে আইন নিজের হাতে তুলে নেওয়া নিয়ে সমালোচনা হয়।

এর আগে বিভিন্ন সংবাদমাধ্যমে রোববার মাদকবিরোধী অভিযানে বিতর্কের জেরে ইশরাককে পদত্যাগ করতে বলা হয়েছে সংবাদ প্রচার হয় । তবে সেদিন তার দপ্তর পদত্যাগের খবরকে মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করে।

এরপর সোমবার সংবাদ সম্মেলনে ইশরাক দায়িত্ব ছাড়ার অনুরোধ জানানোর কথা স্বীকার করলেও বলেন, প্রধানমন্ত্রী তাকে পদত্যাগ করতে বলেননি; বরং সিদ্ধান্তটি তার নিজের।

শনিবারের অভিযান প্রসঙ্গে তিনি বলেন, ব্যক্তিগত নিরাপত্তার জন্য অল্প সময়ের জন্য নিজের বৈধ আগ্নেয়াস্ত্র হাতে নিয়েছিলেন। তার অভিযোগ, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে মাদকবিরোধী অভিযানের মূল উদ্দেশ্যের পরিবর্তে অস্ত্র প্রদর্শনের বিষয়টিকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

ইশরাক বলেন, তাদের লক্ষ্য রাস্তার মাদক বিক্রেতারা নন, বরং মাদকের মূল সরবরাহকারীরা। মাদক পাচার বন্ধ করতে সরবরাহব্যবস্থা ভেঙে দেওয়া জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

সমালোচনা সত্ত্বেও নিজের কর্মকাণ্ডের পক্ষে অবস্থান নিয়ে ইশরাক বলেন, ওই দিন তিনি কোনো ভুল করেননি বলে দৃঢ়ভাবে বিশ্বাস করেন। তবে অভিযানের সময় কারও কষ্ট হয়ে থাকলে তিনি দুঃখ প্রকাশ করেন।

প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও ঢাকা-৬ ও আশপাশের এলাকায় মাদকবিরোধী কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইশরাক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category