• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
Headline
প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ, নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য ৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ডিএফওর বিরুদ্ধে অর্থ ছাড় না দেওয়ার অভিযোগ, পাঁচ মাস ধরে ভাতা বন্ধ লাউয়াছড়ার কর্মীদের তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার অস্তিত্ব হারানোর পথে আড়িয়াল খাঁ, ময়নাকাটা বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু নওগাঁর নিয়ামতপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা বিতরণ

বরিশালের নদ-নদীতে নৌবাহিনীর অভিযান, জব্দ ৩০ লাখ মিটারের বেশি অবৈধ জাল

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি / ২৯ Time View
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

বরিশালের নদ-নদীতে নৌবাহিনীর অভিযান, জব্দ ৩০ লাখ মিটারের বেশি অবৈধ জাল
মা ইলিশ সংরক্ষণে বরিশালের বিভিন্ন নদ-নদীতে অভিযান চালিয়ে ৩০ লাখ মিটারের বেশি অবৈধ জাল জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ২৫ কোটি ৭৮ লাখ ৯৬ হাজার ৯০০ টাকা। ইলিশের নিরাপদ প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করতে নিষেধাজ্ঞা বাস্তবায়নে এ অভিযান চালানো হয়।
সোমবার বরিশালের হিজলা, মেহেন্দিগঞ্জ, গোবিন্দপুর, লাহারহাট, বাবুগঞ্জ, চরমোনাই, শ্রীপুর ও পাতারহাট এলাকার বিভিন্ন নদ-নদীতে অভিযান পরিচালনা করে নৌবাহিনী। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার কাজে ব্যবহৃত অবৈধ জাল ও সরঞ্জাম জব্দ করা হয়।
নৌবাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত এলাকাগুলোতে এ পর্যন্ত ৩০ লাখ ৩১ হাজার ৬২০ মিটার অবৈধ জালসহ আরও ৭৪টি জাল জব্দ করা হয়েছে। জব্দ করা এসব জালের আনুমানিক বাজারমূল্য ২৫ কোটি ৭৮ লাখ ৯৬ হাজার ৯০০ টাকা।
নৌবাহিনীর বানৌজা কুশিয়ারার অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার এস এম আব্দুল্লাহ আল মামুন বলেন, মা ইলিশের নিরাপদ প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করতে নৌবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
গত ৮ অক্টোবর থেকে শুরু হওয়া মা ইলিশ সংরক্ষণ অভিযান চলবে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত। এ সময় ইলিশ আহরণ, পরিবহন, মজুত, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ। ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে সমুদ্র, উপকূলীয় অঞ্চল ও অভ্যন্তরীণ নদ-নদীতে নৌবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category