• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
Headline
কাঁঠালিয়ায় মাসিক আইনশৃঙ্খলা সভা: মাদক নির্মূল ও অপরাধ দমনে জোরালো পদক্ষেপের তাগিদ রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ মৌলভীবাজারে শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ, সংবাদ সম্মেলনে মৌলভীবাজারে চাঞ্চল্যকর শাবানা হত্যা মামলায় ৪ জনের ফাঁসির রায় কাঁঠালিয়ায় ৪০ গ্রাম গাঁজা ও ৫ পিস ইয়াবাসহ বৃদ্ধ গ্রেপ্তার লগি-বৈঠার নৃশংস হত্যার বিচারের দাবিতে নওগাঁর রাণীনগরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল মোদি-আদানি নিয়ে প্রামাণ্যচিত্র ঘিরে তোলপাড়, কী আছে তাতে প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ, নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য ৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড

শারদীয় দুর্গোৎসব সিলেটে নিরাপত্তায় ৪ শতাধিক ফোর্স

নিজস্ব প্রতিবেদক, সিলেট / ২৭ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পূজামণ্ডপ পরিদর্শনকালে এসআরবি-৯-এর অধিনায়ক কমান্ডার মো. তাজমিনুর রহমান চৌধুরী। ছবি : সময়ের আলো
শারদীয় দুর্গাপূজা ঘিরে সিলেট বিভাগে নিরাপত্তা জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে চার শতাধিক সদস্য। পাশাপাশি নিয়মিত টহল, সাইবার মনিটরিং ও স্ট্রাইকিং রিজার্ভ টিম প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে ব্যাটালিয়ন কর্তৃপক্ষ।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে সিলেট নগরীর মাছুদিঘীর পাড়ের ত্রিনয়নী সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব তথ্য জানান এসআরবি-৯-এর অধিনায়ক কমান্ডার মো. তাজমিনুর রহমান চৌধুরী।
তিনি জানান, সিলেট জেলা ও মহানগর এলাকায় এ বছর ৬৩৪টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এসব মণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা উদ্‌যাপন এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন, পুলিশ, আনসারসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে এসআরবি-৯।
যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলায় চালু রাখা হয়েছে নিয়ন্ত্রণকক্ষ। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপতথ্য ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা ঠেকাতে সার্বক্ষণিক সাইবার নজরদারি চালানো হচ্ছে। জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে প্রস্তুত রাখা হয়েছে স্ট্রাইকিং রিজার্ভ টিমও।
এ সময় সন্দেহজনক কোনো ব্যক্তি বা তৎপরতা চোখে পড়লে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানান ব্যাটালিয়ন অধিনায়ক।
শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে নিরাপত্তা-ব্যবস্থা জোরদারের পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা কামনা করেছে এসআরবি-৯।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category