• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক / ২২ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

বিমানবাহিনীর সাবেক প্রধান, অবসরপ্রাপ্ত এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। ফাইল ছবি

দুর্নীতির মামলার আসামি বিমানবাহিনীর সাবেক প্রধান, অবসরপ্রাপ্ত এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার হয়েছেন। তিন দিন আগে তাকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ। আজ রবিবার বিকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানাবেন।

ইন্টারপোলের ই-মেইলের মাধ্যমে বিষয়টি দুদককে নিশ্চিত করা হয়েছে। সংস্থাটির উপপরিচালক মো. আকতারুল ইসলামও বিষয়টি আগামীর সময়কে নিশ্চিত করেছেন।

শেখ আব্দুল হান্নান আওয়ামী লীগ সরকারের আমলে ২০২১ সাল থেকে ২০২৪ সালের ১১ জুন পর্যন্ত বিমানবাহিনী প্রধানের দায়িত্বে ছিলেন।

শেখ হান্নানের অবসরগ্রহণের দেড় মাসের মধ্যে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন ঘটে। এর প্রায় এক বছর পর ২০২৫ সালের ২৭ জুলার তার ও তার স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে দুটি মামলা করে দুদক।

দুদক কর্মকর্তাদের ভাষ্য অনুসারে, শেখ হান্নানের জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩ কোটি ২৮ লাখ ৫১ হাজার ৫০৬ টাকার সম্পদ অর্জনের তথ্য পেয়েছেন তারা। পাশাপাশি তার নামে থাকা ছয়টি ব্যাংক হিসাবে ২৭ কোটি ৬৩ লাখ ৬৬ হাজার ৭০০ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্যও পাওয়া গেছে।

কাতার, দুবাইসহ বিভিন্ন দেশে শেখ হান্নানের সম্পদের তথ্য পাওয়ার কথাও তখন জানিয়েছিল দুদক।

মামলার পর দুদকের আবেদনে শেখ হান্নানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছিলেন আদালত। তবে তার আগেই তিনি বিদেশে পাড়ি জমিয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category