• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
Headline
সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসাশিক্ষকসহ দুজন, জরিমানা ৮০ হাজার ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য  সরকার-বিএনপি গ্রহণ করেনি সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর এইচএসসির ফল প্রকাশ শনিবার, জানা যাবে যেভাবে সিপিবির কার্যালয়ে হামলার প্রতিবাদে যুক্তফ্রন্টের বিক্ষোভ আজকের নামাজের সময়সূচি (২৮ অক্টোবর) স্থলভাগে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, উপকূলে তাণ্ডবের শঙ্কা সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না নেতানিয়াহু বা বিরোধী জোট, রেকর্ড সংখ্যক আসন পাচ্ছে আরব দলগুলো

আজ বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক / ৩০ Time View
Update : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

  • দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আজ ঢাকায় আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। দুই ধাপে বাংলাদেশে আসার কথা রয়েছে ক্যারিবীয়দের। সরাসরি ওয়েস্ট ইন্ডিজ থেকে আসবে একটি দল। অন্য দলটি আসবে ভারত থেকে। ভারতে সাদা বলের সিরিজ খেলছে উইন্ডিজ টেস্ট দলের একাংশ। গতকাল রাতেই শেষ হয়েছে সেই সিরিজ।

বাংলাদেশে পোঁছে আগামী ১৯ অক্টোবর বিশ্রামে কাটাবে ওয়েস্ট ইন্ডিজ। ২০অক্টোবর থেকে শুরু হবে প্রস্তুতি। মিরপুরের আউটারে ২ দিন অনুশীলন করার পর ২২ অক্টোবর বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে হবে ম্যাচটি।

২৮ অক্টোবর সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে। এই ম্যাচ শেষে ২ নভেম্বর সিলেটের উদ্দেশে রওনা দেবে দুদল। ৫ নভেম্বর থেকে সেখানে শুরু হবে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচ।

ওয়েস্ট ইন্ডিজ দল আজ চলে এলেও বাংলাদেশ দলের একাংশ আছে সংযুক্ত আরব আমিরাতে। ২৩ অক্টোবর ওই সিরিজ শেষ হলে টেস্ট দলের সঙ্গে যোগ দেবেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category