• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
Headline
যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন  ৫৫ প্রকল্পে অনিয়মের অভিযোগ, দুদকের মামলায় সাবেক চেয়ারম্যানসহ ১০ জন মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড খাদ্যশস্য সংরক্ষণ সক্ষমতা বাড়াতে টেকসই অবকাঠামো নির্মাণ করতে হবে: খাদ্যমন্ত্রী সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কাঁঠালিয়ায় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হতে হবে …………….মীর হেলাল এমপি

চট্টগ্রাম প্রতিনিধি / ৩৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

নাংগলমোড়া শামসুল উলুম কামিল মাদরাসায় শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে প্রতিমন্ত্রী মতবিনিময় সভা অনুষ্ঠিত

#শিক্ষার মানোন্নয়ন, নৈতিক মূল্যবোধ ও আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ

উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান নাংগলমোড়া শামসুল উলুম কামিল মাদরাসার গভর্নিং বডি, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শিক্ষার গুণগত মানোন্নয়ন, দ্বীনি শিক্ষার প্রসার, শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠন, প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষা এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দিন, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব লায়ন সালাউদ্দিন আলী।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দিন বলেন, একটি শিক্ষিত, নৈতিক ও মানবিক সমাজ গঠনে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম। শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করলেই চলবে না, বরং সৎ, যোগ্য, দায়িত্বশীল ও দেশপ্রেমিক মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। দ্বীনি শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি ও আধুনিক জ্ঞান অর্জনের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হতে হবে।

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষকরা জাতি গঠনের কারিগর। তাঁদের দায়িত্ব শুধু পাঠ্যবইয়ের জ্ঞান বিতরণের মধ্যে সীমাবদ্ধ নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা, সততা, মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ করাও তাঁদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে শিক্ষকদের আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত জরুরি। বিশেষ করে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের প্রতি বাড়তি যত্ন এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার মাধ্যমে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব।

শিক্ষার্থীদের উদ্দেশে মীর হেলাল বলেন, জীবনে সফল হতে হলে অধ্যবসায়, সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও কঠোর পরিশ্রমের বিকল্প নেই। বড় স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে নিয়মিত পড়াশোনা ও আত্মগঠনে মনোযোগী হতে হবে। পিতা-মাতা ও শিক্ষকদের সম্মান করা, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ ধারণ করা এবং মানুষের প্রতি দায়িত্বশীল আচরণ করা প্রত্যেক শিক্ষার্থীর কর্তব্য। মাদক, অসৎ সঙ্গ ও সময়ের অপচয় থেকে দূরে থেকে জ্ঞান, দক্ষতা ও মানবিক গুণাবলি অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান বিশ্ব প্রতিযোগিতামূলক ও প্রযুক্তিনির্ভর। তাই শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তির জ্ঞান, ভাষাগত দক্ষতা, সৃজনশীল চিন্তাশক্তি ও নেতৃত্বের গুণাবলি অর্জন করতে হবে। একই সঙ্গে ধর্মীয় মূল্যবোধ ও দেশীয় সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতাকে দেশ এবং মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে।

মাদরাসার উন্নয়ন প্রসঙ্গে প্রধান অতিথি মীর হেলাল বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানকে এগিয়ে নিতে গভর্নিং বডি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, মেধাবীদের উৎসাহ প্রদান এবং অবকাঠামোগত উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভাপতির বক্তব্যে আলহাজ্ব লায়ন সালাউদ্দিন আলী বলেন, নাংগলমোড়া শামসুল উলুম কামিল মাদরাসা দীর্ঘদিন ধরে এ অঞ্চলে দ্বীনি শিক্ষার প্রসার ও নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠানের ঐতিহ্য ও সুনাম অক্ষুণ্ন রেখে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং আধুনিক ও যুগোপযোগী শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে গভর্নিং বডি আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতায় মাদরাসাটিকে আরও উন্নত ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার আব্দুল আল মুবিন, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া, সার্কেল এসপি তারেক আজিজ,ভূমি প্রতিমন্ত্রীর এপিএস আমিনুল ইসলাম আমিন, হাটহাজারী থানার অফিসার ইনচার্জ জাহিদুর রহমান এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী রফিকুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন মাদরাসার গভর্নিং বডির সহসভাপতি আবু মোহাম্মদ জাহাঙ্গীর আলম মুন্সী, অধ্যক্ষ ও গভর্নিং বডির সদস্যসচিব আলহাজ্ব ছালেহ আহমাদ আনছারী, বিদ্যোৎসাহী সদস্য মোহাম্মদ গিয়াস উদ্দিন ও মোহাম্মদ তৌহিদুল আলম, অভিভাবক সদস্য আবু মোহাম্মদ রহিম উদ্দিন, মুহাম্মদ তাজুল ইসলাম ও মো. নেজামুল হক; দাতা সদস্য মো. দিদারুল আলম মুন্সী; শিক্ষক প্রতিনিধি মুহাম্মদ হোসেন, শামসুন নাহার ও মো. সাইফুদ্দীন এবং চিকিৎসক সদস্য ডা. মো. আজম খান।

আরও উপস্থিত ছিলেন মাদরাসার উপাধ্যক্ষ মুফতি আল্লামা জসিম উদ্দিন আল কাদেরি, নাংগলমোড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সত্যজিত বড়ুয়া, সিনিয়র শিক্ষক নুরুল আবছার, হারুন উর রশিদ ও মনিরুল আলম জনি, শরিফুল ইসলাম তুহিন,তকিবুউল হাসান তকি,জিএম সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মামুন রশিদ মামুন, গিয়াসউদ্দীন মাহমুদ, বকতেয়ার ইসলাম বাচ্চু, রবিউল আলম বুলবুল, নজরুল ইসলাম, ইমরানসহ মাদরাসার গভর্নিং বডির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় মাদরাসার বিদ্যমান সমস্যা, সম্ভাবনা, শিক্ষার পরিবেশ উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভা শেষে প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের আদর্শ, দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category