• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
Headline
প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ, নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য ৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ডিএফওর বিরুদ্ধে অর্থ ছাড় না দেওয়ার অভিযোগ, পাঁচ মাস ধরে ভাতা বন্ধ লাউয়াছড়ার কর্মীদের তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার অস্তিত্ব হারানোর পথে আড়িয়াল খাঁ, ময়নাকাটা বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু নওগাঁর নিয়ামতপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা বিতরণ

কাঁঠালিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

ঝালকাঠি প্রতিনিধি / ৩৩ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

​​ঝালকাঠির কাঁঠালিয়ায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে উদযাপনের লক্ষ্যে সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

​বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সভার আয়োজন করা হয়।

​সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু নাছের রায়হান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জোবায়ের হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. মনিরুজ্জামান বাপ্পী, মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক মৃধা, কাঁঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মো. আব্দুল হালিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মো. হাছিব ভুট্টো আকন এবং উপজেলা ওলামা দলের আহ্বায়ক ক্বারী নেয়ামত উল্লাহ।

​সভায় বক্তারা শারদীয় দুর্গাপূজা চলাকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মন্দিরগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

​এ সময় উপজেলার ৬টি ইউনিয়নের বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category