• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
Headline
কাঁঠালিয়ায় মাসিক আইনশৃঙ্খলা সভা: মাদক নির্মূল ও অপরাধ দমনে জোরালো পদক্ষেপের তাগিদ রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ মৌলভীবাজারে শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ, সংবাদ সম্মেলনে মৌলভীবাজারে চাঞ্চল্যকর শাবানা হত্যা মামলায় ৪ জনের ফাঁসির রায় কাঁঠালিয়ায় ৪০ গ্রাম গাঁজা ও ৫ পিস ইয়াবাসহ বৃদ্ধ গ্রেপ্তার লগি-বৈঠার নৃশংস হত্যার বিচারের দাবিতে নওগাঁর রাণীনগরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল মোদি-আদানি নিয়ে প্রামাণ্যচিত্র ঘিরে তোলপাড়, কী আছে তাতে প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ, নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য ৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড

নরসিংদীতে অস্ত্র ও গুলি উদ্ধার, কারাদণ্ডপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২

নরসিংদী প্রতিনিধি / ৩৬ Time View
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

গ্রেফতার শাখায়াত হোসেন। ছবি : সময়ের আলো
নরসিংদী শহর ও শহরতলী এলাকায় পৃথক অভিযানে গুলিভর্তি ম্যাগজিন ও বিদেশি পিস্তলসহ একজন এবং এসআরবির হাতে ৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ও এসআরবি-১১ স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ান টিম।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে জেলা পুলিশের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার মো.কলিমুল্লাহ এবং এসআরবি-১১ নরসিংদীর পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (ক্যাম্প কমান্ডার) মো. আরিফুল ইসলাম পৃথকভাবে তথ্যটি নিশ্চিত করেন।
গ্রেফতাররা হলেন, শহরের পূর্ব  দত্তপাড়া এলাকার বাসিন্দা শাখায়াত হোসেন (২৯) ওরফে শখূ এবং সদর উপজেলার হাজীপুর গ্রামের বাসিন্দা ভজন চন্দ্র সরকার (৩৮)। এ সময় শাখায়াত হোসেনের কাছ থেকে ৪ রাউন্ড গুলিভর্তি ম্যাগজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল শহরের পূর্ব দত্তপাড়া এলাকার শহীদ মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ৪ রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তলসহ শাখায়াত হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো.কলিমুল্লাহ বলেন, ‘গ্রেফতার আসামি একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে ২টি অস্ত্র মামলা ও ১টি মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে এজাহার দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’
অন্যদিকে এসআরবি-১১ সূত্রে জানা যায়, সোমবার দুপুর দেড়টায় সদর উপজেলার হাজীপুর এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে  এসআরবি-১১’র একটি দল অভিযান পরিচালনা করে নরসিংদী মডেল থানার ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ভজন চন্দ্র সরকার (৩৮) নামে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হন।
এসআরবি-১১ ক্যাম্প কমান্ডার আরিফুল ইসলাম জানান, গ্রেফতার আসামি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পলাতক অবস্থায় ছিলেন। গ্রেফতারের পর তাকে নরসিংদী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category