• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

নেকাব পরায় অবমাননা শিক্ষিকা তাসনিম সিরাজের বিরুদ্ধে মুখে কালো কাপড় বেঁধে ঢাবি শিক্ষার্থীদের প্রতিবাদ

ঢাবি প্রতিনিধি / ২৯ Time View
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে ক্লাসে নেকাব পরা এক নারী শিক্ষার্থীকে কটূক্তি ও ছাত্রদের অবমাননা করার অভিযোগে লাল কার্ড প্রদর্শন ও মুখে কালো কাপড় বেঁধে প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। সোমবার ডাকসু এক বিবৃতিতে এ তথ্য জানায়।

শিক্ষার্থীদের অভিযোগ, ক্লাসে এক নারী শিক্ষার্থী নেকাব পরে আসায় শিক্ষক তাসনিম সিরাজ মাহবুব তাকে উদ্দেশ্য করে মৌলবাদী ও সন্ত্রাসী বলে কটূক্তি করেন। এ ছাড়া একই ক্লাসে ছয়জন ছাত্র একটি বেঞ্চে একসঙ্গে বসায় তাদের গরিব আখ্যা দিয়ে চরম উপহাস করেন তিনি।

এ ঘটনা জানাজানি হওয়ার পর ওই শিক্ষিকা ফেসবুক লাইভে এসে ঘটনার মূল সত্যতা এড়িয়ে যান এবং কোনো সদুত্তর বা দুঃখপ্রকাশ না করে একপাক্ষিক ও এআই-নির্ভর সাফাই বক্তব্য দেন। পাশাপাশি শিক্ষক নেটওয়ার্কের সামিনা লুৎফাসহ সংশ্লিষ্ট একটি পক্ষ উল্টো সাধারণ শিক্ষার্থীদেরই দোষারোপ করার অপচেষ্টা চালাচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন তারা।

ধর্মীয় স্বাধীনতার ওপর আঘাত, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের ব্যক্তিত্বে অবমাননা এবং ঘটনার পক্ষপাতমূলক সাফাইয়ের প্রতিবাদে শিক্ষার্থীরা মুখে কালো কাপড় বেঁধে মৌন অবস্থান নেন এবং সংশ্লিষ্ট শিক্ষিকাকে প্রতীকী লাল কার্ড প্রদর্শন করেন। শিক্ষার্থীরা অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দৃষ্টান্তমূলক প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category