• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
Headline
প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ, নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য ৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ডিএফওর বিরুদ্ধে অর্থ ছাড় না দেওয়ার অভিযোগ, পাঁচ মাস ধরে ভাতা বন্ধ লাউয়াছড়ার কর্মীদের তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার অস্তিত্ব হারানোর পথে আড়িয়াল খাঁ, ময়নাকাটা বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু নওগাঁর নিয়ামতপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা বিতরণ

কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকা বিচ্ছিন্ন, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

নিজস্ব প্রতিবেদক / ২৫ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

  • কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের উড্ডয়নের পর পেছনের একটি চাকা বিচ্ছিন্ন হয়ে গেছে। পরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটি জরুরি অবতরণ করে। এ ঘটনায় বিমানবন্দরের রানওয়ে প্রায় আধা ঘণ্টা বন্ধ রাখা হয়।

আজ শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। উড়োজাহাজটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৪৩৬। এর রেজিস্ট্রেশন নম্বর এস২-একেই।

জানা গেছে, কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়নের পরপরই উড়োজাহাজটির একটি পেছনের চাকা বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে পাইলট ঢাকার টাওয়ারে জরুরি বার্তা পাঠান। পরে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের ঘোষণা দেওয়া হয়।

পরিস্থিতি মোকাবিলায় বিমানবন্দরের রানওয়ে বন্ধ করে দেওয়া হয়। ঢাকা টাওয়ারের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় বিকেল ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত রানওয়েতে সব ধরনের উড়োজাহাজের উড্ডয়ন ও অবতরণ স্থগিত ছিল।

পরে উড়োজাহাজটি নিরাপদে জরুরি অবতরণ করে। এতে থাকা সব যাত্রী ও ক্রু নিরাপদ রয়েছেন বলে জানা গেছে।

রানওয়ে বন্ধ থাকায় ওই সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামায় সাময়িক বিঘ্ন ঘটে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর বিমান চলাচল পুনরায় শুরু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category