• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

রাজধানী রিয়াদের দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র ধ্বংস করলো সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক / ৩৮ Time View
Update : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোঁড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রতীকী ছবি।

সৌদি আরবের রাজধানী রিয়াদের উত্তরাঞ্চলে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোঁড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ভূপাতিত ও ধ্বংস করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। এই সফল প্রতিরোধের কথা নিশ্চিত করেছে জোটে থাকা সামরিক কর্তৃপক্ষ।

বুধবার (৭ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, ইয়েমেনি হুথি মিলিশিয়ারা এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করেছিল।

মেজর জেনারেল আল-মালিকি আরও বলেন, জোটের গোয়েন্দা ব্যবস্থা ব্যবহার করে ইয়েমেনের রাজধানী সানার আকাশে ক্ষেপণাস্ত্রটির উৎক্ষেপণ মঞ্চ ট্র্যাক করা হচ্ছে এবং সেটি শীঘ্রই ধ্বংস করা হবে।

সূত্র: আল জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category