জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, দেশে পরিকল্পিতভাবে অরাজকতা তৈরি করে যারা গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করেছিল তাদের ফেরাতে চাচ্ছে একটি দল।
চিফ হুইফ বলেন, সরকার অত্যন্ত কঠোর। যারা সরকারের সরলতাকে কাজে লাগিয়ে এমন কাজ করতে চাচ্ছে তাদের বিরুদ্ধে আরও কঠোর হবে সরকার।
এসময় দেশজুড়ে সকল সমস্যার সমাধান জাতীয় সংসদে আলোচনার মাধ্যমে হবে মন্তব্য করে তিনি আরও বলেন, জাতীয় সংসদে সকল সমস্যার সমাধান হবে। তবে রাস্তায় কোনো প্রকার অরাজকতা সৃষ্টি করা কাম্য নয়।