• বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
Headline
এমপি হিসেবে শপথ নিলেন নুসরাত তাবাসসুম সৈয়দ নজরুল মেডিকেলে সকালের নাস্তায় পাউরুটির সাথে দেয়া হল কাঁচকলা: মুক্তিযোদ্ধার স্ত্রীর ক্ষোভ বহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে পথ করে দিলেন প্রধানমন্ত্রী ঈদযাত্রায় চলবে ১০ জোড়া স্পেশাল ট্রেন, কোন রুটে কখন? সরকার গঠনের ৪৫ দিনেই বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের জন্য ‘জমি’ দেবে বিজেপি: এনডিটিভি শাপলা গণহত্যার ইতিহাস জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করাসহ ৫ দফা দাবি হেফাজতের সরকার গঠনে কংগ্রেসের পর আরেক দলের সমর্থন চাইলেন বিজয় ঢাকা-তাশখন্দ রুটে সরাসরি ফ্লাইট চালুর অনুরোধ জানালেন অর্থমন্ত্রী জালালুর রহমান আকনের জন্মদিনের শুভেচ্ছা কাঁঠালিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি হিসেবে রুবেল মোল্লাকে চায় তৃণমূল নেতাকর্মীরা

এমপি হিসেবে শপথ নিলেন নুসরাত তাবাসসুম

নিজস্ব প্রতিবেদক / ১৭ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

এমপি হিসেবে শপথ নিলেন নুসরাত তাবাসসুম। ছবি: সংগৃহীত

 ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জামায়াত জোট প্রার্থী ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম নবনির্বাচিত এমপি হিসেবে শপথ নিয়েছেন। বুধবার (০৬ মে) দুপুর ১২টার দিকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে শপথ বাক্য পাঠ করান।

সংসদ সচিবালয় সূত্রে জানিয়েছে, সংসদ ভবনের নিজ কার্যালয়ে নুসরাতের শপথ বাক্য অনুষ্ঠানটি হয়। সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়ার সঞ্চালনায় জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

শপথ গ্রহণ শেষে নববির্বাচিত সংসদ-সদস্য (এমপি) রীতি অনুযায়ী সংসদ সচিবের রুমে শপথ বইয়ে স্বাক্ষর করেন। শপথ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার, বিরোধী দলের চিফ হুইপ, সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ২১ এপ্রিল বিকাল ৪টা পর্যন্ত এ নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ সময় ছিল। কিন্তু ৪টা ১৯ মিনিটে নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র জমা দেন। বিলম্ব দেখিয়ে ইসি তার মনোনয়নপত্র গ্রহণ করেনি। পরে উচ্চ আদালতের দ্বারস্থ হন তিনি।

আদালত ইসিকে নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ ও আইনানুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে ইসি তার মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ ঘোষণা করে গেজেট প্রকাশ করে।

এদিকে রোববার (০৩ মে) ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত ৪৯ জন সদস্য শপথ নেন। রাত ৯টার দিকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জাতীয় সংসদের শপথ কক্ষে তাদের শপথবাক্য পাঠ করান।

সংসদ সচিবালয় জানায়, বিএনপি জোট থেকে ৩৬ জন, জামায়াতে ইসলামীর জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র জোট থেকে ১ জন শপথ নেন। শপথ গ্রহণ শেষে নববির্বাচিত সংসদ-সদস্যরা রীতি অনুযায়ী সংসদ সচিবের রুমে শপথ বইয়ে স্বাক্ষর করেন।

উল্লেখ্য, সংরক্ষিত নারী আসন মোট ৫০টি। এর মধ্যে জামায়াত জোট ১৩টি নারী আসন পেয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category