• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: নজরুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক / ৪০ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

  • বিএনপির পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাস কিংবা অন্য কোনো অপকর্মে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, অপরাধে জড়িত কেউ বিএনপির প্রকৃত কর্মী হতে পারে না। কারও অপকর্মের কারণে দলের সমালোচনার সুযোগ তৈরি হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার’ প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

নজরুল ইসলাম খান বলেন, ‘প্রকৃত বিএনপির কর্মী অপরাধী হতে পারে না। সে চাঁদাবাজ, দখলবাজ বা সন্ত্রাসী হতে পারে না। যদি কেউ হয়, সে বিএনপি নয়। কারও কর্মকাণ্ডের কারণে বিএনপির সমালোচনার সুযোগ তৈরি হলে সরকারের কাছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’

দলের দীর্ঘ রাজনৈতিক পথচলায় নিজেদের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমরা যারা শহীদ জিয়ার সঙ্গে কাজ করেছি, দেশনেত্রী খালেদা জিয়ার সঙ্গে কাজ করেছি, আজ যারা তারেক রহমানের সঙ্গে কাজ করছি—আমরা বুকে হাত দিয়ে বলতে পারি, নিজেদের স্বার্থের জন্য কখনো কোনো অন্যায়, অনাচার, চাঁদাবাজি বা দখলের সঙ্গে জড়িত নই।’

দেশের স্থিতিশীলতার সঙ্গে শ্রমজীবী মানুষের জীবন-জীবিকার সরাসরি সম্পর্ক রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন শ্রমজীবী মানুষ। অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে শিল্প-বাণিজ্য, কর্মসংস্থান এবং সাধারণ মানুষের আয়-উপার্জন ক্ষতিগ্রস্ত হবে। তাই দেশের শান্তি বজায় রাখা এবং অর্থনীতির চলমান ধারা অব্যাহত রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ক্রীড়া মন্ত্রী আমিনুল হকও চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান।

তিনি বলেন, ‘আজকে যারা চাঁদাবাজি বা দখলবাজি করে, তারা কোনোভাবেই বিএনপির লোক হতে পারে না। এই ধরনের অপরাধীদের আমরা কোনোভাবেই প্রশ্রয় দেব না। যদি আমাদের দলেরও কেউ এমন অপরাধে জড়ায়, তবে তার বিরুদ্ধেও আমরা সবাই মিলে রুখে দাঁড়াব।’

জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন শ্রমিক দলের সমন্বয়ক শামছুর রহমান শিমুল বিশ্বাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভুঁইয়া এবং সদস্যসচিব বদরুল আলম সবুজসহ নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category