• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
Headline
প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ, নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য ৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ডিএফওর বিরুদ্ধে অর্থ ছাড় না দেওয়ার অভিযোগ, পাঁচ মাস ধরে ভাতা বন্ধ লাউয়াছড়ার কর্মীদের তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার অস্তিত্ব হারানোর পথে আড়িয়াল খাঁ, ময়নাকাটা বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু নওগাঁর নিয়ামতপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা বিতরণ

১০ লিটারে ৫৩০ মিলিলিটার তেল কম, পৌর ফিলিং স্টেশনের সব ইউনিট বন্ধ

নিজস্ব প্রতিবেদক / ৩২ Time View
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

ছবি সংগৃহীত 

ঢাকার যাত্রাবাড়ীর পৌর ফিলিং স্টেশনের পাঁচটি ডিসপেন্সিং ইউনিটে জ্বালানি তেল পরিমাপে কারচুপি পাওয়ায় সবগুলো ইউনিট বন্ধ করে দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এসব ইউনিটে প্রতি ১০ লিটার তেলে ৩০০ থেকে ৫৩০ মিলিলিটার পর্যন্ত ঘাটতি পাওয়া গেছে।

সোমবার বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে একটি অকটেন ও চারটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে এ ঘাটতি ধরা পড়ে। অকটেন ইউনিটে প্রতি ১০ লিটারে ৫৩০ মিলিলিটারের বেশি এবং ডিজেলের চারটি ইউনিটে যথাক্রমে ৩৩০, ৩০০, ৩৪০ ও ৩২০ মিলিলিটার তেল কম পাওয়া যায়। অনুমোদিত সহনীয় সীমা ৩০ মিলিলিটার হলেও প্রতিটি ইউনিটে তা অতিক্রম করেছে।

এ ঘটনায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী পাঁচটি মামলা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পাঁচ মামলায় মোট তিন লাখ টাকা জরিমানা করেন। একই সঙ্গে পাঁচটি ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে দ্রুত পরিমাপ ঠিক করার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযানকালে ফিলিং স্টেশনের ব্যবস্থাপক জানান, প্রতিষ্ঠানটি থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্রতিদিন আনুমানিক ১ হাজার ৫০০ লিটার এবং অন্যান্য যানবাহন প্রায় ৫ হাজার লিটার অকটেন ও ডিজেল কিনে থাকে।

বিএসটিআই জানিয়েছে, জ্বালানি তেলের সঠিক পরিমাপ নিশ্চিত করা ও ভোক্তাস্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category