• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

রাজধানীর তুরাগে মাদকসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক / ৬৬ Time View
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানী তুরাগের প্রিয়াংকা রানওয়ে সিটিরএকটি বাসা থেকে ৩৭৫ পিস ইয়াবাট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী তুহিন মাহামুদ (৩৯) নামের একজনকে গ্রেফতার করে তুরাগ থানা পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫ টার দিকে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের দিকনির্দেশনায় দিয়াবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. রওশন জামান ও এএসআই শেখ মসিউল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, বাউনিয়া বটতলা এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, তুরাগ থানাধীন খানটেক, প্রিয়াংকা রানওয়ে সিটির ১০ নম্বর রোডের
এক বাসায় একজন ব্যক্তি মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা নিয়ে অবস্থান করছেন। পরে ওই ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে আসামী তুহিন মাহামুদ (৩৯)-কে আটক করা হয়।

অভিযানের বিষয়ে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, ওই ব্যক্তির ভাড়া বাসার মাস্টার বেডরুমের ওয়্যারড্রবের উপরের ড্রয়ার তল্লাশি করে দুইটি নীল রংয়ের জিপার ব্যাগে রক্ষিত হালকা গোলাপী রংয়ের ৩৭৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

তিনি বলেন, জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে থানায় নিয়ে আসা হয়। তুহিন দীর্ঘদিন যাবৎ তুরাগ থানাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত বলে জানান। এর আগেও তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে বলে জানা যায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তুহিনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category