• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
Headline
ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন  ৫৫ প্রকল্পে অনিয়মের অভিযোগ, দুদকের মামলায় সাবেক চেয়ারম্যানসহ ১০ জন

মৌলভীবাজারে শ্রীমঙ্গলে হাইল হাওড়ে ময়লা ফেলার প্রতিবাদে মানববন্ধন

মৌলভীবাজার প্রতিনিধি / ৮৭ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ও আশীদ্রোন ইউনিয়নের মতিগঞ্জ গ্রামে হাইল হাওড়ে শহরের ময়লা-আবর্জনা ফেলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় সচেতন এলাকাবাসী।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে আয়োজিত এ মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা ব্যানার ও বিভিন্ন সচেতনতামূলক প্লেকার্ড হাতে নিয়ে হাইল হাওড় ও এর পরিবেশ-প্রতিবেশ রক্ষার দাবি জানান।

মানববন্ধনে প্রদর্শিত প্লেকার্ডে লেখা ছিল—“পলিথিন আর প্লাস্টিকে হাওড়ের মিষ্টি পানি আর সবুজ প্রকৃতি আজ বিপন্ন”, “আমাদের পরিষ্কার শহর দরকার, কিন্তু হাওড়কে ময়লার ভাগাড় বানানো চলবে না” এবং “হাওড়ের বুকে ময়লার স্তূপ মানে আগামী প্রজন্মের মুখে বিষ তুলে দেওয়া।”

মানববন্ধনে বক্তব্য রাখেন আনোয়ার মিয়া, সারফিন আহমদ, বিল্লাহ আহমদ, সালমান মিয়াসহ স্থানীয়রা।

বক্তারা বলেন, হাইল হাওড় একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক জলাভূমি। এখানে শহরের ময়লা-আবর্জনা ফেলা হলে হাওড়ের পানি, পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষ করে পলিথিন ও প্লাস্টিক বর্জ্য জলাভূমির পরিবেশের জন্য দীর্ঘমেয়াদি ক্ষতির কারণ হতে পারে।

তারা অবিলম্বে হাইল হাওড়ে বর্জ্য ফেলা বন্ধ করে পরিবেশসম্মত ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য বিকল্প ও উপযুক্ত স্থান নির্ধারণের দাবি জানান। দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

স্থানীয়দের একাংশ হাইল হাওড়ের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বর্জ্য ব্যবস্থাপনার যে কোনো উদ্যোগ গ্রহণের আগে পরিবেশগত প্রভাব ও জনস্বার্থ বিবেচনার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category