• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
Headline
প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ, নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য ৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ডিএফওর বিরুদ্ধে অর্থ ছাড় না দেওয়ার অভিযোগ, পাঁচ মাস ধরে ভাতা বন্ধ লাউয়াছড়ার কর্মীদের তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার অস্তিত্ব হারানোর পথে আড়িয়াল খাঁ, ময়নাকাটা বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু নওগাঁর নিয়ামতপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা বিতরণ

স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর: সরিয়ে দেওয়া হলো শাহ আলী থানার ওসিকে

নিজস্ব প্রতিবেদক / ৪৪ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

শাহ আলী থানার সদ্য সাবেক ওসি জাহাঙ্গীর আলম।

স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের সময় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠার পর ঢাকার শাহ আলী থানার ওসির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে জাহাঙ্গীর আলমকে।

আজ রোববার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ ওসি জাহাঙ্গীরকে প্রত্যাহারের আদেশ দেন।

পরিদর্শক জাহাঙ্গীরকে পুলিশ সদর দপ্তর ও কেন্দ্রীয় প্রশাসন বিভাগে সংযুক্ত করা হয়েছে। আদেশে বলা হয়েছে, প্রশাসনিক কারণে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

তবে গতকাল রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শনের সময় ডিএমপি কমিশনার বলেছিলেন, ভাঙচুর ঠেকাতে পুলিশের কোনো গাফিলতি ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

গত বৃহস্পতিবার মধ্যরাতে ভাঙচুর করা হয় বেসরকারি এ স্বাস্থ্যকেন্দ্রটি। গতকাল সেখানে গুঁড়িয়ে দেওয়া ভবনের সামনে ত্রিপল টানিয়ে চলে হামের টিকাদান।

হামলার ঘটনায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নির্বাহী পরিচালক নাসরিন আখতার শাহ আলী থানায় মামলা করেছেন। সেই মামলায় ১৩ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

অভিযোগ উঠেছে, হামলার সময় পুলিশ উপস্থিত থাকলেও কোনো ব্যবস্থা নেয়নি।

এ নিয়ে করা প্রশ্নে ডিএমপি কমিশনার বলেছেন, এ ধরনের ঘটনা প্রতিহত করা পুলিশের দায়িত্বের মধ্যে পড়ে। পুলিশের কোনো অবহেলা ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনা তদন্তে ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনারকে (ডিসি) প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category