• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
Headline
প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ, নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য ৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ডিএফওর বিরুদ্ধে অর্থ ছাড় না দেওয়ার অভিযোগ, পাঁচ মাস ধরে ভাতা বন্ধ লাউয়াছড়ার কর্মীদের তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার অস্তিত্ব হারানোর পথে আড়িয়াল খাঁ, ময়নাকাটা বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু নওগাঁর নিয়ামতপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা বিতরণ

পুলিশের কেউ কেউ এখনও ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখছে-স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ৪২ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

পুলিশের কেউ কেউ এখনও ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখছে, এই তথ্য আমাদের কাছে রয়েছে, বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এসময়, শৃঙ্খলা না মানলে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। শনিবার সকালে রাজারবাগ পুলিশ লাইনসে ৯২ পুলিশ সদস্যকে পদক দেওয়া অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

‎শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে রাজারবাগ
পুলিশের লাইন্সে সাহসিকতা, দক্ষতা ও দায়িত্বশীলতার স্বীকৃতিতে ৯২ পুলিশ সদস্যের হাতে তুলে দেওয়া হয় পদক অনুষ্ঠানে এসব বলেন।
‎
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, জনগণের আস্থা অর্জনই পুলিশের সবচেয়ে বড় শক্তি। অপরাধের ধরন পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে পুলিশকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর হওয়ার তাগিদ দেন তিনি।
‎
জুলাই গণঅভ্যুত্থানের পর পুলিশ ঘুরে দাঁড়িয়েছে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত সাত মাসে জনগণের আস্থা পুনরুদ্ধারে কাজ করছে সরকার।
‎পুলিশের কেউ কেউ এখনও ফ্যাসিবাদী শক্তির সঙ্গে যোগাযোগ রাখছে বলেও অভিযোগ করেন তিনি। শৃঙ্খলা না মানলে প্রয়োজনে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।
‎
এদিকে জঙ্গি ও সন্ত্রাস দমনে পুলিশের কাঠামো পুনর্গঠন করে নতুন ইউনিট গঠনের পরিকল্পনার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। প্রতিটি থানায় এর শাখা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category