• বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
Headline
এমপি হিসেবে শপথ নিলেন নুসরাত তাবাসসুম সৈয়দ নজরুল মেডিকেলে সকালের নাস্তায় পাউরুটির সাথে দেয়া হল কাঁচকলা: মুক্তিযোদ্ধার স্ত্রীর ক্ষোভ বহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে পথ করে দিলেন প্রধানমন্ত্রী ঈদযাত্রায় চলবে ১০ জোড়া স্পেশাল ট্রেন, কোন রুটে কখন? সরকার গঠনের ৪৫ দিনেই বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের জন্য ‘জমি’ দেবে বিজেপি: এনডিটিভি শাপলা গণহত্যার ইতিহাস জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করাসহ ৫ দফা দাবি হেফাজতের সরকার গঠনে কংগ্রেসের পর আরেক দলের সমর্থন চাইলেন বিজয় ঢাকা-তাশখন্দ রুটে সরাসরি ফ্লাইট চালুর অনুরোধ জানালেন অর্থমন্ত্রী জালালুর রহমান আকনের জন্মদিনের শুভেচ্ছা কাঁঠালিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি হিসেবে রুবেল মোল্লাকে চায় তৃণমূল নেতাকর্মীরা

শাপলা গণহত্যার ইতিহাস জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করাসহ ৫ দফা দাবি হেফাজতের

নিজস্ব প্রতিবেদক ঢাকা / ১৯ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

 রাজধানীর লালবাগের হাজী আবদুল আলীম ঈদগাহ মাঠে হেফাজতে ইসলামের সমাবেশে বক্তব্য দেন নেতারা। ৫ মে ২০২৬ছবি: বর্তমান বাংলাদেশ

২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত গণহত্যার দ্রুত ও স্বচ্ছ বিচার নিশ্চিত করা এবং এ ঘটনার প্রকৃত ইতিহাস জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করাসহ পাঁচ দফা দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর লালবাগের হাজি আবদুল আলীম ঈদগাহ মাঠে (আজাদ মাঠ) এক সমাবেশে এ দাবি জানানো হয়। শাপলা চত্বরে গণহত্যার বিচার, আলেমদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও ১৩ দফা বাস্তবায়নের দাবিতে হেফাজতের লালবাগ জোন এ সমাবেশের আয়োজন করে।

সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে হেফাজত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আবদুল হামিদ (পীর সাহেব মধুপুর) বলেন, ‘ইমামত আমাদের ছিল, আমাদের কাছে আবার ফেরত আসবে। যারা মাঝখানে আছে (বর্তমান সরকার) আল্লাহওয়ালাদের সঙ্গে, দ্বীনদারদের সঙ্গে থাকলে তাদের জন্য ভালো হবে। ভালো খবর। তা যদি না হয়, আগে যা হয়েছে, তা–ই হবে। যে দুর্দশা আগে হয়েছে, কেয়ামতের আগপর্যন্ত এটাই হবে। হেফাজতে ইসলাম ছিল, আছে, ইনশা আল্লাহ থাকবে।’

ফ্যাসিবাদ আমলের টর্চার ও জুলুমের কারণে হেফাজতে ইসলাম সাময়িকভাবে চুপ হয়ে গিয়েছিল উল্লেখ করে সাখাওয়াত হোসাইন বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পেছনে আলেম-ওলামা, তৌহিদি জনতা এবং হেফাজতে ইসলামের অবদান আছে। কিন্তু দুঃখজনক হলো সরকারের ভেতরে নাস্তিক, মুরতাদ, ফ্যাসিবাদের দোসররা ঘাপটি মেরে আছে। যদি তারা সরকারের ভেতরে থাকে, তাহলে এই রাষ্ট্র অকার্যকর হতে সময় লাগবে না। আর রাষ্ট্র অকার্যকর প্রমাণিত হলে তারাও ক্ষমতায় থাকতে পারবে না।

হেফাজতে ইসলাম লালবাগ জোনের সভাপতি মুফতি জুবায়ের আহমদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা মহানগরের সহকারী সাংগঠনিক সম্পাদক শরীফ উল্লাহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category