• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
Headline
নড়াইল জেলার কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল চালুর প্রস্তুতি সভা অনুষ্ঠিত গিগালজি আয়োজিত টেকনোপ্রিনিউরশিপ ব্যাচ ২-এ চ্যাম্পিয়ন ‘টিম আশা’ ছেলের মুখ দেখতে গিয়ে গ্রেপ্তার ও ক্রসফায়ারের মুখোমুখি হয়েছিলাম’ —জাকির হোসেন উজ্জ্বল। ইসরাইলের নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ, কত আসন পেল নেতানিয়াহুর দল? নাসীরুদ্দীন পাটওয়ারী ফুটপাতে চাঁদাবাজি বন্ধে ওয়ার্ডভিত্তিক হকার ব্যবস্থাপনার প্রস্তাব ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ২০ বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক জামায়াত নেতার বিরুদ্ধে বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে তালা লাগানোর অভিযোগ আজকের নামাজের সময়সূচি ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, আরবরাই কিং মেকার

বাগেরহাটে জনকল্যাণমূলক কার্যক্রম পরিদর্শন করলেন ধর্ম সচিব

বাগেরহাট প্রতিনিধি / ২৫ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

  • বাগেরহাট সদরের বেশরগাতীতে লতিফ মাস্টার ফাউন্ডেশনের বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিদর্শন করেছেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে তিনি সফরসঙ্গীদের নিয়ে ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন।
এ সময় তিনি বিনামূল্য মেডিকেল ক্যাম্প, প্রশিক্ষণ ইনস্টিটিউট, স্বপ্ননীড় এতিম ও বৃদ্ধ নিবাস এবং দৃষ্টিনন্দন বায়তুল লতিফ জামে মসজিদ ঘুরে দেখেন।

সচিব লতিফ মাস্টার ফাউন্ডেশনের মানবিক কর্মকাণ্ড, অসহায় মানুষের চিকিৎসা সেবা এবং শিক্ষা ও দক্ষতা উন্নয়নমূলক উদ্যোগের প্রশংসা করেন। এরপর তিনি শহরের নতুন কোর্টের সামনে অবস্থিত লতিফ মাস্টার ফাউন্ডেশনের স্মার্ট স্কিল আইটি কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে প্রতিষ্ঠানটির কার্যক্রম, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নমূলক উদ্যোগ সম্পর্কে অবগত হন।

এ সময় বিআরটিএর পরিচালক ও যুগ্ম সচিব মো. জাকির হোসেন, জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুর রহমান, প্রয়াত শিক্ষকবিদ লতিফ মাস্টারের সন্তান সাবেক সচিব ড. মো. ফরিদুল ইসলাম বাবলু, জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাহ উদ্দীন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ. বি. এম. গোলাম সরওয়ার, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ কুমার বক্সী, লতিফ মাস্টার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সরদার নাসির উদ্দিন রনি, বেগ শামিমসহ লতিফ মাস্টার ফাউন্ডেশনের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category