• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
Headline
তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার অস্তিত্ব হারানোর পথে আড়িয়াল খাঁ, ময়নাকাটা বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু নওগাঁর নিয়ামতপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা বিতরণ নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রতিরক্ষা-জ্বালানিতে সহযোগিতা বাড়াতে মোদি-আবুধাবির ক্রাউন প্রিন্সের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক / ২৩ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

ছবি : এক্স থেকে নেওয়া।
ভারত ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) দুই দেশের সম্পর্ক আরো শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেছে। শনিবার নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বৈঠক করেন।

বৈঠকে প্রতিরক্ষা, মহাকাশ, পারমাণবিক শক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), প্রযুক্তি, গুরুত্বপূর্ণ খনিজ, জ্বালানি, খাদ্য নিরাপত্তা ও যোগাযোগব্যবস্থাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।বৈঠকের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মোদি বলেন, ‘গত কয়েক বছরে ভারত ও ইউএইর সম্পর্ক উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হয়েছে। এখন দুই দেশ এই অংশীদারিকে এগিয়ে নিতে চায়।’ তিনি আরো বলেন, ‘বিনিয়োগ, কৌশলগত জ্বালানি অবকাঠামো এবং ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডর (আইএমইসি) প্রকল্পে দুই দেশের সামনে বড় সুযোগ রয়েছে।

পশ্চিম এশিয়ায় বর্তমান অনিশ্চয়তার সময়ে ভারত ও ইউএইর শক্তিশালী সম্পর্ক আঞ্চলিক স্থিতিশীলতা, সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারে।’ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘দুই নেতা ভারত ও ইউএইর সামগ্রিক কৌশলগত অংশীদারিত্ব আরো শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। এই সম্পর্ক রাজনৈতিক, সাংস্কৃতিক, বাণিজ্যিক, জ্বালানি ও জনগণের মধ্যে যোগাযোগের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।’ বৈঠকে ওড়িশায় একটি সমন্বিত অ্যালুমিনিয়াম প্রকল্পে ইউএইর ইন্টারন্যাশনাল হোল্ডিং কম্পানির ১১ দশমিক ৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণাকে স্বাগত জানানো হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, এটি দেশটির অ্যালুমিনিয়াম খাতে সবচেয়ে বড় সমন্বিত বিনিয়োগ হতে পারে। প্রকল্পটি ওড়িশাকে অ্যালুমিনিয়াম উৎপাদনের একটি বড় বৈশ্বিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

এ ছাড়া দুই দেশের অর্থনৈতিক অংশীদারি বাড়াতে ইউএইর নতুন সার্বভৌম বিনিয়োগ তহবিল ‘ল’ইমাদ’-এর সম্ভাব্য ভূমিকা নিয়েও আলোচনা হয়। প্রতিরক্ষা, মহাকাশ, পারমাণবিক শক্তি, প্রযুক্তি ও উদ্ভাবনের মতো কৌশলগত ও নতুন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও দুই নেতা মতবিনিময় করেন।
ব্রিকসের ক্ষেত্রেও দুই দেশ সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে।

ভারতের সভাপতিত্বে ব্রিকসে ইউএইর সক্রিয় ও গঠনমূলক অংশগ্রহণের প্রশংসা করেন মোদি। দুই নেতা ব্রিকসের মাধ্যমে অভিন্ন স্বার্থ ও অগ্রাধিকার এগিয়ে নিতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে একমত হন।ভারত ২০২৬ সালে ব্রিকসের সভাপতির দায়িত্ব পালন করছে। ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য, ‘স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা ও টেকসই উন্নয়নের জন্য নির্মাণ’। বর্তমানে ব্রিকসের সদস্য ১১টি দেশ, ব্রাজিল, চীন, মিসর, ইথিওপিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরাত। এ ছাড়া জোটের ১০টি সহযোগী দেশ হলো, নাইজেরিয়া, বেলারুশ, বলিভিয়া, কিউবা, কাজাখস্তান, মালয়েশিয়া, থাইল্যান্ড, উগান্ডা, উজবেকিস্তান ও ভিয়েতনাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category