• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

মমতার গাড়ি ঘিরে ‘চোর-চোর’ স্লোগান, সাখাওয়াত মেমোরিয়ালে উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক / ১২০ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত

 ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি লক্ষ্য করে ‘চোর-চোর’ স্লোগান দিয়েছেন বিজেপির কর্মী-সমর্থকেরা। সোমবার বিকেল সাড়ে ৩টার কিছু পরে সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের গণনাকেন্দ্রে পৌঁছান তিনি। সেখানে আগে থেকেই বিজেপি কর্মীদের জটলা ছিল এবং তাঁর আগমনের আগেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মমতার গাড়ি পৌঁছানোর সঙ্গে সঙ্গেই শুরু হয় স্লোগান।

 মমতা পৌঁছানোর কিছুক্ষণ আগে গণনাকেন্দ্রের অদূরে একটি পেট্রল পাম্পে অবস্থান নিয়েছিলেন তৃণমূলের কর্মী-সমর্থকেরা। সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। পরে জানা যায়, পুলিশ তাদের সেখান থেকে সরে যেতে বলে। যদিও ওই সময়ে সুব্রত বক্সী সেখানে ছিলেন কি না, তা স্পষ্ট নয়। এর কিছু পর এজেসি বোস রোড ধরে এগিয়ে আসা বিজেপি সমর্থকদের সঙ্গে পুলিশের তর্কাতর্কি শুরু হয়। পরে বিজেপি সমর্থকেরা তৃণমূলের জমায়েতস্থলে পৌঁছে গেলে চেয়ার ভাঙচুরের অভিযোগ ওঠে।

উত্তেজনা বাড়তে থাকায় সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের গণনাকেন্দ্র এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। বাড়ানো হয় কেন্দ্রীয় বাহিনীর সদস্যসংখ্যা। এর মধ্যেই বিজেপি সমর্থকেরা মমতার বিরুদ্ধে ‘চোর-চোর’ ও ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন এবং শেষ পর্যন্ত স্কুলচত্বর থেকে দূরে সরিয়ে নিয়ে যান।

ভবানীপুর আসনে মোট ২০ দফায় ভোট গণনা চলছে। প্রতিবেদন লেখা পর্যন্ত ২০টির মধ্যে ১২টি রাউন্ডের ফল ঘোষণা হয়েছে। শুরু থেকেই সেখানে হাড্ডাহাড্ডি লড়াই লক্ষ্য করা যাচ্ছে। কখনও মমতা, কখনও শুভেন্দু অধিকারী এগিয়ে ছিলেন। পরবর্তী কয়েকটি রাউন্ডে মমতা এগিয়ে গেলেও কিছু রাউন্ডে ব্যবধান কমিয়েছেন শুভেন্দুও। তবে গণনা শেষ হতে এখনও সময় বাকি রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category