• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
Headline
প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ, নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য ৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ডিএফওর বিরুদ্ধে অর্থ ছাড় না দেওয়ার অভিযোগ, পাঁচ মাস ধরে ভাতা বন্ধ লাউয়াছড়ার কর্মীদের তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার অস্তিত্ব হারানোর পথে আড়িয়াল খাঁ, ময়নাকাটা বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু নওগাঁর নিয়ামতপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা বিতরণ

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায় আহত পথচারীর মৃত্যু

বগুড়া প্রতিনিধি / ৪৯ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

শিবগঞ্জে প্রতিমন্ত্রী আবদুল বারীকে বহনকারী গাড়ি সড়কের পাশে ধানখেতে পড়ে গেছে। ছবি: বর্তমান বাংলাদেশ

বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় আহত পথচারী ফিরোজা বেগম (৫৫) মারা গেছেন। আজ শুক্রবার দুপুরে বগুড়া সদরের একটি হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান।

নিহত ফিরোজা শিবগঞ্জ উপজেলার গোপিনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী। এর আগে সকাল ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে মোকামতলা-জয়পুরহাট সড়কের কিচক ইউনিয়নের গোপিনাথপুর এলাকায়।

ওসি শাহিনুজ্জামান জানালেন, দুর্ঘটনায় আহত পথচারীকে নেওয়া হয় বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।

সরকারি সফরে ঢাকা থেকে জয়পুরহাটের উদ্দেশে যাচ্ছিলেন প্রতিমন্ত্রী আব্দুল বারী। সকাল ৯টার দিকে তার গাড়িবহর গোপিনাথপুর এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়ির সামনে চলে আসেন পথচারী ফিরোজা। তাকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়িটি সড়কের পাশের ধানক্ষেতে পড়ে যায়। এ সময় ফিরোজা আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

দুর্ঘটনায় প্রতিমন্ত্রী আব্দুল বারীও সামান্য আহত হয়েছেন। তবে দুর্ঘটনার পর তিনি ও তার স্ত্রী অন্য একটি গাড়িতে করে জয়পুরহাটের উদ্দেশে রওনা হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category