• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
Headline
টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন  ৫৫ প্রকল্পে অনিয়মের অভিযোগ, দুদকের মামলায় সাবেক চেয়ারম্যানসহ ১০ জন মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড খাদ্যশস্য সংরক্ষণ সক্ষমতা বাড়াতে টেকসই অবকাঠামো নির্মাণ করতে হবে: খাদ্যমন্ত্রী সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কাঁঠালিয়ায় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি

নড়াইলে বিশ্বাস জাহাঙ্গীর আলমের নেতৃত্বে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র‍্যালি

শেখ মোহিতুল ইসলাম রানা, নড়াইল প্রতিনিধি / ১৭০ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নড়াইলে এক বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নড়াইল জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এই কর্মসূচির আয়োজন করা হয়।

আজ (মঙ্গলবার) জেলা শহরের প্রধান প্রধান সড়কে এই বর্ণাঢ্য র‍্যালিটি বের হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।

র‍্যালিতে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল জিয়ামঞ্চসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। এ সময় নেতাকর্মীদের হাতে দলীয় ও জাতীয় পতাকা, ব্যানার এবং নানা রঙের ফেস্টুন দেখা যায়। রাজপথ জুড়ে মুখরিত হয় দলীয় স্লোগানে।

র‍্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, “শত প্রতিকূলতা ও দমনের মুখেও বিএনপির আদর্শ থেকে নড়াইলের তৃণমূল নেতাকর্মীদের বিচ্যুত করা যায়নি। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার ফিরিয়ে আনার চলমান লড়াইয়ে নড়াইল জেলা বিএনপি সবসময় রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবে।”

সমাবেশে জেলা বিএনপির অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা দলীয় ঐক্য বজায় রেখে আগামী দিনের যেকোনো রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় সর্বস্তরের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category