• সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
Headline
নাটোরে ট্রাক চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু গণতন্ত্রের পক্ষে ভূমিকা রাখবেন সংরক্ষিত নারী সংসদ সদস্যরা: মির্জা ফখরুল সংসদের প্রথম অধিবেশন ইতিহাসের সবচেয়ে সফল অধিবেশন : স্বরাষ্ট্রমন্ত্রী বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রকল্প অনুমোদন সহজের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট র‍্যাব-৯ এর অভিযানে কুলাউড়ায় মাদকসহ ৩ জন গ্রেফতার হাওড়ের ক্ষতিগ্রস্ত কৃষকদের সাড়ে ৭ হাজার টাকা করে দেয়া হবে : কৃষিমন্ত্রী কাঁঠালিয়ায় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী নিখোঁজ বিভিন্ন স্থানে পদবঞ্চিতদের বিক্ষোভ  অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

ক্লাব ইতিহাসের ২১তম লিগ শিরোপা জিতল ইন্টার

ক্রীড়া প্রতিবেদক / ২ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

বছর খানেক আগেও হতাশায় জর্জরিত ছিল ইন্টার মিলান ক্লাবটি। কিন্তু সুসময় ফিরে আসতে মোটেও সময় লাগেনি। নতুন কোচের অধীনে আধিপত্য দেখিয়ে জিতে নিলো ক্লাবটি সিরিআ শিরোপা।

গতকাল রোববার সান সিরোতে পারমারকে ২-০ গোলে হারিয়ে লিগ শিরোপা নিশ্চিত করে ইন্টার। এটি তাদের ইতিহাসের ২১তম শিরোপা।

প্রথমার্ধের শেষ মুহূর্তে মার্কুস থুরামের নিখুঁত ফিনিশ দলকে এগিয়ে দেয়। এরপর দ্বিতীয়ার্ধে হেনরিখ মিখিতারিয়ানের গোলে জয় নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে শিরোপাও নিজেদের করে নেয় ইন্টার ৩ ম্যাচ বাকি থাকতেই।

শিরোপা জেতার সময় দ্বিতীয় স্থানে থাকা গট আসরের চ্যাম্পিয়ন নাপোলির চেয়ে ১২ পয়েন্ট এগিয়ে ইনটার। আর তিনে থাকা এসি মিলানের চেয়ে এগিয়ে ১৫ পয়েন্ট।

সবশেষ মৌসুমের স্মৃতি মোটেও সুখকর নয় ইন্টারের জন্য। সেসব দুঃসহ যন্ত্রণা ভুলে ঘুরে দাঁড়ানোর পেছনে মূল অবদান রেখেছেন কোচ ক্রিস্টিয়ান কিভু। দলটাকে নতুন করে গড়ে তুলে আত্মবিশ্বাস ফিরিয়ে এনেছেন এই সাবেক ইন্টার খেলোয়াড়।

আগামী ১৩ মে রোমের অলিম্পিক স্টেডিয়ামে কোপা ইতালিয়ার ফাইনালে লাৎসিওকে হারাতে পারলেই সেই কৃতিত্ব অর্জন করবে দলটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category