• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

চাহিদা অনুযায়ী সারের কোনো ঘাটতি নেই: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ৪৬ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। গ্রাফিক্স: বর্তমান বাংলাদেশ

দেশে কৃষকদের চাহিদা অনুযায়ী সারের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, কৃষকদের কাছে সঠিক সময়ে, সঠিক পরিমাণে ও নির্ধারিত মূল্যে সার পৌঁছে দিতে নীতিমালা অনুযায়ী সরবরাহ ব্যবস্থা পরিচালনা করা হচ্ছে।

রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের দ্বিতীয় দিনে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিনের এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী এ তথ্য জানান। প্রশ্নটি টেবিলে উত্থাপন করা হয়।

মো. রুহুল আমিন জানতে চান, বর্তমানে দেশে সারের চাহিদা কত এবং চাহিদার তুলনায় কোনো ঘাটতি রয়েছে কি না। ঘাটতি থাকলে তা পূরণে কী পদক্ষেপ নেওয়া হবে এবং কৃষকদের সঠিকভাবে সার সরবরাহ নিশ্চিত করতে সরকারের পরিকল্পনা কী—এ বিষয়ে জানতে চান তিনি।

জবাবে কৃষিমন্ত্রী বলেন, চাহিদা অনুযায়ী দেশে সারের কোনো ঘাটতি নেই। কৃষকদের সঠিকভাবে সার সরবরাহ নিশ্চিত করতে নীতিমালা অনুযায়ী সার বিতরণ ব্যবস্থা পরিচালিত হচ্ছে। একই সঙ্গে মাঠপর্যায়ে সার বিতরণ কার্যক্রম নিবিড়ভাবে মনিটরিং করা হচ্ছে, যাতে কৃষকেরা নির্ধারিত সময়ে, প্রয়োজনীয় পরিমাণে এবং নির্ধারিত মূল্যে সার পান।

তিনি বলেন, কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করতে অঞ্চল, জেলা ও গুদামভিত্তিক চাহিদা, বরাদ্দ এবং মজুত পরিস্থিতি নিয়মিত পর্যালোচনা করা হয়।

কোনো এলাকায় চাহিদার তুলনায় মজুত কম থাকলে প্রয়োজন অনুযায়ী অন্য গুদাম বা অঞ্চল থেকে সার সরবরাহ করে ঘাটতি সমন্বয় করা হয় বলেও জানান কৃষিমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category