• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
Headline
সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসাশিক্ষকসহ দুজন, জরিমানা ৮০ হাজার ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য  সরকার-বিএনপি গ্রহণ করেনি সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর এইচএসসির ফল প্রকাশ শনিবার, জানা যাবে যেভাবে সিপিবির কার্যালয়ে হামলার প্রতিবাদে যুক্তফ্রন্টের বিক্ষোভ আজকের নামাজের সময়সূচি (২৮ অক্টোবর) স্থলভাগে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, উপকূলে তাণ্ডবের শঙ্কা সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না নেতানিয়াহু বা বিরোধী জোট, রেকর্ড সংখ্যক আসন পাচ্ছে আরব দলগুলো

‎মিরপুরে ব্যবসা দখলে নিতে শীর্ষ সন্ত্রাসী ‘আশিক বাহিনীর’ হুমকি

নিজস্ব প্রতিবেদক / ৪৭ Time View
Update : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

রাজধানীর মিরপুর এলাকায় ইন্টারনেট ব্যবসা দখলে নিতে শীর্ষ সন্ত্রাসী ‘আশিক বাহিনী’ মো. নওশাদ নামে এক ব্যবসায়ীর কাছে কয়েক লাখ টাকা চাঁদা চেয়ে সন্ত্রাসীরা হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযোগ এনে ভূক্তভোগী ব্যবসায়ী সংবাদ সম্মেলন করেছে।
‎
‎শুক্রবার (২৮ আগষ্ট) সকাল ১১ টায় ক্রাইম রিপোর্টার্স এ্যাসোসিয়েশন এ সংবাদ সম্মেলন করে।
‎
‎তিনি সংবাদ সম্মেলন বলেন, আমি গতো কয়েক বছর যাবৎ ইন্টারনেট ব্যবসা করে আসতেছি। আমার ইন্টারনেট ব্যবসার নমা ‘মপটা ফোর।’ এ ব্যবসা করেই আমি আমার পরিবারের সদস্যরা জীবিকা নির্বাহ করি। গতো ১ বছর যাবৎ আমার ইন্টারনেট ব্যবসা দখলে নিতে মিরপুরের শীর্ষ সন্ত্রাসীরা আমাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। কখনো সরাসরি এসে, আবার কখনো মোবাইল ফোনে হুমকি দিচ্ছে। গতো কয়েকদিন আগে মিরপুরের শীর্ষ সন্ত্রাসী “আশিক বাহিনীর প্রধান আশিক” আমাকে ফোন করে বলে, আমার ব্যবসা বন্ধ করে তাদের হাতে তুলে দিতে। আমি যদি ব্যবসা চালাতে হলে তাকে তাদেরকে এখন ১০ লাখ টাকা চাঁদা দিতে হবে এবং প্রতি মাসে তাদের মোটা অঙ্কের টাকা দিতে হবে। এভাবে সন্ত্রাসী গ্রুপগুলো আমাকে ও আমার পরিবারের সদস্যদের প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে।
‎
‎তিনি সংবাদ সম্মেলনে বলেন,আমার ব্যবসা দখলে নিতে তারা আমাকে ডিবি পুলিশ দিয়ে আমাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে। সেখানে আমার বিরুদ্ধে বিভিন্ন চাঁদাবাজি ও অস্ত্র আছে বলে সন্ত্রাসী বাহিনী ডিবি পুলিশকে ভুল বুঝিয়েছে। পরে আমাকে নেওয়ার পর আমি তাদেরকে সব খুলে বলি এবং তারা যখন তদন্ত করে দেখেছে আমার এমন কোন কিছু নেই। তখন ডিবি পুলিশ আমাকে স্বসম্মানে ছেড়ে দিয়েছে। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সেনাবাহিনীকে এ সন্ত্রাসী গ্রুপের সদস্যরা ভুল বুঝায়। আমার কাছে অস্ত্র আছে, আমি চাঁদাবাজি করেছি। এমন তথ্য পেয়ে সেনাবাহিনী আমাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। এরপর সেনাবাহিনী তদন্ত করে কোন কিছু না পেয়ে আমাকে স্বসম্মানে ছেড়ে দেয়।
‎
‎’তারা সবকিছুতে ব্যর্থ হয়ে সন্ত্রাসী বাহিনীগুলো আমার ইন্টারনেট ব্যবসা দখলে নিতে কয়েকদিন আগে মিরপুরের শীর্ষ মাদক ব্যসায়ীকে দিয়ে আমার বিরুদ্ধে বিভিন্ন ভিডিও বানিয়ে ছাড়ছে। এছাড়াও, বিভিন্ন লোক দিয়ে আমার বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়াচ্ছে।’
‎
‎তিনি সংবাদ সম্মেলনে আরও বলেন,এমন ঘটনায় আমি আপনাদের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সুদৃষ্টি কামনা করছি। তারা যেন আমার বিষয়ে সুষ্ঠ তদন্ত করে আমাকে সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category