• সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
Headline
নাটোরে ট্রাক চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু গণতন্ত্রের পক্ষে ভূমিকা রাখবেন সংরক্ষিত নারী সংসদ সদস্যরা: মির্জা ফখরুল সংসদের প্রথম অধিবেশন ইতিহাসের সবচেয়ে সফল অধিবেশন : স্বরাষ্ট্রমন্ত্রী বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রকল্প অনুমোদন সহজের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট র‍্যাব-৯ এর অভিযানে কুলাউড়ায় মাদকসহ ৩ জন গ্রেফতার হাওড়ের ক্ষতিগ্রস্ত কৃষকদের সাড়ে ৭ হাজার টাকা করে দেয়া হবে : কৃষিমন্ত্রী কাঁঠালিয়ায় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী নিখোঁজ বিভিন্ন স্থানে পদবঞ্চিতদের বিক্ষোভ  অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

সিডনিতে তারুণ্যের উচ্ছাস; এসিসি ক্রিকেট ফাইনালের রোমাঞ্চকর লড়াইয়ে ব্রহ্মপুত্র চ্যাম্পিয়ন

অস্ট্রেলিয়ার সিডনি থেকে ইকরামুল হক খান / ৪৯ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬

অস্ট্রেলিয়ার সিডনির প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ALLIANCE COMMUNITY CLUB-ACC টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও রোমাঞ্চকর ফাইনালে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ব্রহ্মপুত্র।

রোববার ৩ মে সিডনির বার্ডিয়ার ম্যাক্সওয়েল ক্রিক ওভালে অনুষ্ঠিত ম্যাচে ব্রহ্মপুত্রের দেয়া ১৩৫ রানের টার্গেটে খেলতে নেমে যমুনা নির্ধারিত ১৪ ওভারে ১৩২ রান করতে সমর্থ হয়। ৩ রানে জয় পায় প্রকৌশলী ইকরামুল হক খানের তেতৃত্বাধীন ব্রহ্মপুত্র। এর মধ্যদিয়ে ACC টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো ব্রহ্মপুত্র। প্রাণবন্ত পরিবেশ, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা এবং দর্শকদের ব্যাপক উপস্থিতিতে ম্যাচটি হয়ে ওঠে উৎসবমুখর মিলনমেলায়। টুর্নামেন্টে তৃতীয় স্থান অধিকার করে পদ্মা। খেলোয়াড়দের ব্যক্তিগত পারফরম্যান্সও ছিল উল্লেখযোগ্য। ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ হোন তবিব এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছে হীরা ও রিয়াজ।

খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক‍্যামডেন সিটি কর্পোরেশনের কাউন্সিলর এলিজা আজাদ রহমান টুম্পা, আর সি এন কলেজের প্রধান নির্বাহী ও অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মাদ আবদুল মতিন ও সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মাদ আসলাম মোল্লা।

পরে বিজয়ী ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের হাতে ক্রেস্ট এবং চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন।এদিন ACC-এর নতুন নির্বাহী কমিটিও ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে গাজী মো. আতীকুর রহমান, সহ-সভাপতি প্রকৌশলী ইকরামুল হক খান, কনভেনর নামিদ ফারহান, আইটি প্রধান হোসাইন ইরতেজা এবং হিসাবরক্ষক হিসেবে ইমরান হোসাইন দায়িত্ব গ্রহণ করেন। এছাড়া উপদেষ্টা পরিষদে রয়েছেন শাওন অরিজিৎ, এমডি জিয়াউল কবির জিহন, এমডি ফেরদৌস সিদ্দিকী, আবদুল হালিম সুহাশ ও তবিব ফিরোজী।

আয়োজকরা জানান, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং নেতৃত্ব ও সামাজিক দায়বদ্ধতা তৈরির লক্ষেই এ আয়োজন। ভবিষ্যতে আরো বৃহৎ পরিসরে ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমের পরিকল্পনার কথাও জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category