• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

জুলাইয়ের জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে সংসদে শক্তিশালী বিরোধী দল হিসেবে কাজ করছে জামায়াত

দিনাজপুর প্রতিনিধি / ৪০ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আবদুল হালিম বলেছেন, দেশের স্বার্থে জুলাইয়ের জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে জামায়াতে ইসলামী জাতীয় সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করছে এবং আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।

রবিবার (৩ মে ২০২৬) সকালে দিনাজপুর শহরের পাহাড়পুর এলাকায় জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষে বিরোধী দলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের বক্তব্যের মাধ্যমে দেশের জনগণ একটি সুস্পষ্ট বার্তা পেয়েছে। গণভোটের রায় বাস্তবায়নে জামায়াতে ইসলামী ১১ দলীয় ঐক্যের মাধ্যমে নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাবে। সরকারের পক্ষ থেকে জন আকাঙ্ক্ষার বিপরীতে কোনো পদক্ষেপ নেওয়া হলে জামায়াত তার কঠোর সমালোচনা করবে। জাতীয় সংসদ নির্বাচনে জনগণের বিপুল সমর্থনের প্রতিফলন বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে। জনগণকে সঙ্গে নিয়ে নিয়মতান্ত্রিক আন্দোলন ও কর্মসূচির মাধ্যমে জুলাই অভ্যুত্থানের সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। সংগঠনকে শক্তিশালী করতে দাওয়াতি কাজের সম্প্রসারণ, আত্মগঠন, কর্মী গঠন এবং জনশক্তির মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জানমালের কুরবানির ক্ষেত্রে জামায়াতের জনশক্তিকে আরো উদ্বুদ্ধ করার জন্য দায়িত্বশীদের প্রতি আহ্বান জানান।

দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ ও সহকারী সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকত। এ সময় জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য, জেলা ইউনিট সদস্যবৃন্দ, উপজেলা আমীর ও সেক্রেটারিবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category