• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

বিমানবন্দর নিরাপত্তায় আনসারের ভূমিকার প্রশংসা করলেন বেসামরিক বিমানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ৪৯ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

ছবি : বর্তমান বাংলাদেশ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। এ সময় তারা ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে আনসার-ভিডিপি মহাপরিচালক নবনিযুক্ত মন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানান। গত ২১ আগস্ট প্রতিমন্ত্রী থেকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পান এম রশিদুজ্জামান মিল্লাত।

সাক্ষাতে দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের পেশাদারি ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করা হয়।

দেশের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে পরিচিত বিমানবন্দরগুলোর শৃঙ্খলা বজায় রাখা এবং যাত্রী ও রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তায় আনসার সদস্যদের ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান মন্ত্রী।এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনালের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েনের সমন্বয় ও প্রস্তুতিমূলক কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন মহাপরিচালক।

বৈঠকে মন্ত্রণালয় ও আনসার-ভিডিপি বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা আরো জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের পর্যটন খাতের টেকসই উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category