রোববার (২৩ আগস্ট) আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিক, রাশিয়ান সরকারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, রুশ ভাষা পাঠ্যক্রমের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিরা অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে রাশিয়ার জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে রাশিয়ার জাতীয় পতাকার ইতিহাস, এর তাৎপর্য এবং সময়ের সঙ্গে পতাকার বিবর্তন নিয়ে আলোচনা ও বিশেষ উপস্থাপনা করা হয়।
অনুষ্ঠানে রুশ ভাষা পাঠ্যক্রমের শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশ নেন। তারা রাশিয়ার জাতীয় পতাকাকে উৎসর্গ করে লেখা বেশ কয়েকটি রুশ কবিতা আবৃত্তি করেন। এর মধ্যে ছিল ‘ফ্ল্যাগ অব রাশিয়া’, ‘রাশিয়ান ফ্ল্যাগ’ এবং ‘অ্যাবাউট দ্য কালার অব দ্য ফ্ল্যাগ’।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণকারী ও শিক্ষার্থীরা রাশিয়ার জনপ্রিয় বেশ কয়েকটি গান পরিবেশন করেন। এর মধ্যে ছিল ‘শিরোকায়া স্ত্রানু মায়া রাদনায়া’, ‘কাতিউশা’, ‘কালিনকা’ ও ‘মাতুশকা’।