• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করেছেন ডা. জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক / ৪৬ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

শনিবার বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। ছবি : জেডআরএফ

ঢাকা, ২২ আগস্ট, ২০২৬ (বাসস) : প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান আজ শনিবার প্রধান অতিথি হিসেবে বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করেছেন। এ সময় তিনি ক্যাম্প পরিদর্শন করেন।

জেডআরএফ এবং আল বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে রাজধানীর ভাষানটেক সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ক্যাম্পের আয়োজন করা হয়।

জেডআরএফ-এর পরিচালক প্রকৌশলী মো. মাহবুব আলম জানান, ক্যাম্পে প্রায় এক হাজার জনের চক্ষু চিকিৎসা, ওষুধ ও চশমা প্রদান করা হয়। এই ক্যাম্পে যাদের ছানি অপারেশন প্রয়োজন তাদের বাছাই করে পরবর্তী চিকিৎসার উদ্যোগ নেয়া হয়।

জেডআরএফ-এর নির্বাহী পরিচালক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, জেডআরএফ-এর পরিচালক ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার শাহ মুহাম্মদ আমান উল্লাহ, জেডআরএফ-এর পরিচালক প্রকৌশলী মো. মাহবুব আলম, পরিচালক কৃষিবিদ ড. মাহফুজুল হক বাচ্চু, পরিচালক প্রকৌশলী জহিরুল ইসলাম, আল বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category