নব নির্বাচিত রাষ্ট্রপতি দেশের গণতান্ত্রিক উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশাবাদ।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যম প্রদত্ত এক বিবৃতিতে দেশের ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় পোড়খাওয়া সংগ্রামী জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তিনি আশা প্রকাশ করেন আজীবন জনগণের পাশে থাকা দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধ নতুন রাষ্ট্রপতি রাষ্ট্রের অভিবাবক হিসাবে এই পদের সম্মান ও মর্যাদা রক্ষা করবেন।তিনি আশা করেন নতুন রাষ্ট্রপতি দেশের গণতান্ত্রিক উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
তিনি নব নির্বাচিত রাষ্টপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য কামনা করেন।