• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই স্বেচ্ছাসেবক দলের লক্ষ্য: রিজভী

নিজস্ব প্রতিবেদক / ৪৩ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, ছবি: বর্তমান বাংলাদেশ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, প্রবীণ ও নবীনদের একসঙ্গে নিয়ে আদর্শিক সংগ্রামে উদ্দীপ্ত হতেই নেতাকর্মীরা আজ এখানে সমবেত হয়েছেন।তিনি স্মরণ করিয়ে দেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দুস্থ, দরিদ্র ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই বিএনপি ও এর পতাকাতলে স্বেচ্ছাসেবক দল গঠন করেছিলেন।

বন্যা, জলোচ্ছ্বাস কিংবা ভূমিকম্পের মতো যেকোনো জাতীয় দুর্যোগে স্বেচ্ছাসেবক দল মানুষের সেবায় এগিয়ে যাওয়ার যে দৃষ্টান্ত স্থাপন করেছিল, বর্তমান সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসানের নেতৃত্বেও সেই ধারাবাহিকতা বজায় রয়েছে। সাবেক সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল ও মীর সরফত আলী সপুদের নেতৃত্বেও অতীতে একইভাবে কার্যক্রম পরিচালিত হয়েছে।
তিনি আরও বলেন, দলের মূল প্রত্যয় দুটি-প্রথমত, রাষ্ট্র ও সমাজে গণতান্ত্রিক চর্চা ও অনুশীলনকে শক্তিশালী করা; দ্বিতীয়ত, জনগণের কল্যাণে কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফার আলোকে সামাজিক সুরক্ষা, কৃষক ও নারীদের সহায়তা এবং জনকল্যাণমূলক নীতি বাস্তবায়নে স্বেচ্ছাসেবক দল অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
রিজভী বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারই জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারে।তিনি বিগত আওয়ামী লীগ সরকারের কর্মসংস্থান ও উন্নয়নের প্রতিশ্রুতিকে মিথ্যা আশ্বাস হিসেবে উল্লেখ করে বিএনপির প্রতিশ্রুতি রক্ষার সংস্কৃতির কথা তুলে ধরেন।

পাশাপাশি হামের প্রাদুর্ভাব ও টিকাদান কর্মসূচিসহ বিভিন্ন স্বাস্থ্যগত বিষয়ে সরকারের গৃহীত পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি।বুধবার (১৯ আগস্ট) স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান, সংগঠনটির সাবেক সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুসহ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category