• সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
Headline
মমতার গাড়ি ঘিরে ‘চোর-চোর’ স্লোগান, সাখাওয়াত মেমোরিয়ালে উত্তেজনা তামিলনাড়ুতে ঐতিহাসিক জয়ের পথে বিজয়, পরিবারে বইছে আনন্দের জোয়ার পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে : মোদি রাস্তার জন্য দ্বারে দ্বারে ঘুরছেন ভুক্তভোগীরা; ইউএনও বলছেন কিছু করার নেই কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড ৬৮ হাজার একর লবণ চাষ, দুশ্চিন্তায় উপকূলের চাষিরা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির সংরক্ষিত নারী এমপিদের শ্রদ্ধা বাগাতিপাড়ায় খাল পুনঃখনন উদ্বোধন: কর্মসংস্থান ও পানির সংকট নিরসনের আশা শ্রীমঙ্গলে এমআর টিকাদানে অনিয়ম: সমন্বয়হীনতায় ঝুঁকিতে শিশুস্বাস্থ্য নাটোরে ট্রাক চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু গণতন্ত্রের পক্ষে ভূমিকা রাখবেন সংরক্ষিত নারী সংসদ সদস্যরা: মির্জা ফখরুল

ভুয়া আমদানি অনুমতিপত্রে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

জ্যেষ্ঠ প্রতিবেদক / ২২ Time View
Update : শনিবার, ২ মে, ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে প্রাণিসম্পদ অধিদপ্তরের নামে গবাদিপশু আমদানির একটি অনুমতিপত্র ছড়িয়ে পড়ার ঘটনায় সতর্কবার্তা দিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, প্রচারিত ওই অনুমতিপত্রটি ভুয়া ও বিভ্রান্তিকর।

শ‌নিবার (২ মে) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সি‌নিয়র তথ‌্য কর্মকর্তা মো. মামুন হাসান এক বিজ্ঞ‌প্তি‌তে এ তথ‌্য জানান।

এতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে  “প্রাণিসম্পদ অধিদপ্তর” -এর নামে ভারত থেকে গবাদিপশু (গরু) আমদানির  অনুমতিপত্র প্রচারিত হচ্ছে, যা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে।

প্রাণিসম্পদ অধিদপ্তর স্পষ্টভাবে জানায়, অনুমতিপত্রটি অধিদপ্তর থেকে ইস্যুকৃত নয়; এতে ব্যবহৃত তথ্য, নম্বর ও স্বাক্ষরসমূহ যাচাইযোগ্য নয়। এটি কোনো বৈধ সরকারি আমদানি অনুমোদন হিসেবে গণ্য হবে না।

সঠিক তথ্যের জন্য শুধু প্রাণিসম্পদ অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট ও নির্ভরযোগ্য সরকারি সূত্র অনুসরণ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category