• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
Headline
প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ, নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য ৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ডিএফওর বিরুদ্ধে অর্থ ছাড় না দেওয়ার অভিযোগ, পাঁচ মাস ধরে ভাতা বন্ধ লাউয়াছড়ার কর্মীদের তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার অস্তিত্ব হারানোর পথে আড়িয়াল খাঁ, ময়নাকাটা বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু নওগাঁর নিয়ামতপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা বিতরণ

কাঁঠালিয়ায় ৪ রোগী পেলেন ২ লাখ টাকার চিকিৎসা সহায়তা

ঝালকাঠি প্রতিনিধি / ৪৮ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

ঝালকাঠির কাঁঠালিয়ায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৪ জন অসহায় রোগীর মধ্যে ২ লাখ টাকার চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

রোববার বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রোগীদের হাতে চেক তুলে দেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাঁঠালিয়া থানার ওসি আবু নাসের রায়হান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক (পদ স্থগিত) মো. আখতার হোসেন নিজাম মিরবহরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে ৪ জন দুস্থ ও অসহায় রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ২ লাখ টাকার এককালীন চিকিৎসা সহায়তার চেক দেওয়া হয়।

উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, জটিল রোগে আক্রান্ত অসহায় রোগীদের চিকিৎসা ব্যয়ে সহায়তা করতেই এ অর্থ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category