• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
Headline
প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ, নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য ৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ডিএফওর বিরুদ্ধে অর্থ ছাড় না দেওয়ার অভিযোগ, পাঁচ মাস ধরে ভাতা বন্ধ লাউয়াছড়ার কর্মীদের তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার অস্তিত্ব হারানোর পথে আড়িয়াল খাঁ, ময়নাকাটা বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু নওগাঁর নিয়ামতপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা বিতরণ

জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ নেতৃবৃন্দের মির্জা ফখরুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক / ১৮৬ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ নেতৃবৃন্দ আগামী দিনের রাষ্ট্রপতি হিসেবে আলোচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ সকালে রাজধানীর ৩৫ হেয়ার রোডে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সরকারি বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে প্রধানসমন্বয়কারী ব্যারিস্টার নাসিমা খান, গণদলের চেয়ারম্যান এ টি এম গোলাম মাওলা চৌধুরী এনপিপির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান মোস্তফা, জোটের মুখপাত্র এস এম শাহাদত হোসেন এনডিপির চেয়ারম্যান আব্দুল্লাহ হারুন সোহেল,ডেমোক্রেটিকলীগের সাধারন সম্পাদক বাবু খোকন চন্দ্র দাসসহ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, জাতীয় স্বার্থ এবং আগামী দিনের রাষ্ট্র পরিচালনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করেন নেতৃবৃন্দ।

এ সময় রাষ্ট্রের ভবিষ্যৎ উন্নয়ন, রাজনৈতিক স্থিতিশীলতা, গণতান্ত্রিক পরিবেশ সুসংহতকরণ এবং জনগণের প্রত্যাশা পূরণে পারস্পরিক সহযোগিতা ও ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়।

সৌজন্য সাক্ষাতে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আগামী দিনে একটি স্থিতিশীল, উন্নত ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে পরস্পরের সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে নেতৃবৃন্দ আশ্বস্ত করেন বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category