• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
Headline
প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ, নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য ৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ডিএফওর বিরুদ্ধে অর্থ ছাড় না দেওয়ার অভিযোগ, পাঁচ মাস ধরে ভাতা বন্ধ লাউয়াছড়ার কর্মীদের তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার অস্তিত্ব হারানোর পথে আড়িয়াল খাঁ, ময়নাকাটা বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু নওগাঁর নিয়ামতপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা বিতরণ

আনসারের অভিযানে দিনাজপুরে ২ নারী চোর আটক: পুলিশে সোপর্দ

দিনাজপুর প্রতিনিধি / ৪৬ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসে চোরের খপ্পরে পড়েছেন এক নারী। তবে শেষ রক্ষা হয়নি অপরাধীদের। দুপুর আনুমানিক ১২টায় দিনাজপুর কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির সময় হাতেনাতে আটক হয়েছেন দুই নারী চোর।

সেবাগ্রহীতা এক নারীর ভ্যানিটি ব্যাগ থেকে টাকা চুরির চেষ্টা করছিলেন সেলিনা খাতুন (২৬) ও তার সহযোগী রত্না খাতুন (২০)। সেখানে দায়িত্বরত আনসার পিসি মোঃ মজিবর রহমান, আনসার এলাহি শরিফ ও আশরাফুল আলম বিষয়টি টের পেয়ে তাদের হাতেনাতে আটক করেন।

পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে ধৃত দুই নারী চোরকে কাহারোল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

দেশের সরকারি হাসপাতালগুলোতে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে এই তৎপরতা বড় ভূমিকা রাখছে।বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করায় এই চক্রটিকে ধরা সম্ভব হয়েছে। হাসপাতালগুলোতে চুরি ও ছিনতাই রোধে আনসার বাহিনীর সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category