• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
Headline
প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ, নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য ৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ডিএফওর বিরুদ্ধে অর্থ ছাড় না দেওয়ার অভিযোগ, পাঁচ মাস ধরে ভাতা বন্ধ লাউয়াছড়ার কর্মীদের তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার অস্তিত্ব হারানোর পথে আড়িয়াল খাঁ, ময়নাকাটা বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু নওগাঁর নিয়ামতপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা বিতরণ

নাটোরে মন্ত্রী আফরোজা খানম রিতা ও হুইপ দুলুর পথসভায় গুলির চেষ্টা, অস্ত্রসহ যুবক আটক

নাটোর প্রতিনিধি / ৬৫ Time View
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

নাটোরে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এবং জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর উপস্থিতিতে অনুষ্ঠিত পথসভা শেষে গুলির চেষ্টার অভিযোগে অস্ত্রসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে নাটোরের উত্তরা গণভবন পরিদর্শন শেষে স্থানীয় দিঘাপতিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত এক পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মন্ত্রী আফরোজা খানম রিতা। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
পুলিশ সূত্রে জানা যায়, পথসভা শেষে মন্ত্রী ও হুইপ মঞ্চ থেকে নামার সময় এক যুবক হুইপ দুলুকে লক্ষ্য করে পরপর দুইবার গুলি করার চেষ্টা করে। তবে তাৎক্ষণিকভাবে উপস্থিত পুলিশ সদস্যরা তাকে আটক করে। তার কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আটক যুবকের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাকে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার পেছনের উদ্দেশ্য এবং অস্ত্রের উৎস উদঘাটনে তদন্ত চলছে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনছুর রহমান বলেন, “উত্তরা গণভবনের পাশে আয়োজিত পথসভা শেষে মঞ্চ থেকে নামার সময় এক যুবক হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে লক্ষ্য করে দুইবার গুলি করার চেষ্টা করে। ঘটনাস্থলেই তাকে আটক করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”
ঘটনার পর পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category