• সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
Headline
মমতার গাড়ি ঘিরে ‘চোর-চোর’ স্লোগান, সাখাওয়াত মেমোরিয়ালে উত্তেজনা তামিলনাড়ুতে ঐতিহাসিক জয়ের পথে বিজয়, পরিবারে বইছে আনন্দের জোয়ার পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে : মোদি রাস্তার জন্য দ্বারে দ্বারে ঘুরছেন ভুক্তভোগীরা; ইউএনও বলছেন কিছু করার নেই কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড ৬৮ হাজার একর লবণ চাষ, দুশ্চিন্তায় উপকূলের চাষিরা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির সংরক্ষিত নারী এমপিদের শ্রদ্ধা বাগাতিপাড়ায় খাল পুনঃখনন উদ্বোধন: কর্মসংস্থান ও পানির সংকট নিরসনের আশা শ্রীমঙ্গলে এমআর টিকাদানে অনিয়ম: সমন্বয়হীনতায় ঝুঁকিতে শিশুস্বাস্থ্য নাটোরে ট্রাক চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু গণতন্ত্রের পক্ষে ভূমিকা রাখবেন সংরক্ষিত নারী সংসদ সদস্যরা: মির্জা ফখরুল

ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো ‘গুপ্ত রাজনীতি’ করে না: ফয়জুল করীম

নিজস্ব প্রতিবেদক / ২২ Time View
Update : শুক্রবার, ১ মে, ২০২৬

                                   কথা বলছেন সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশ  কোনো ‘গুপ্ত রাজনীতি’ করে না বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। শুক্রবার (১ মে) রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে মে দিবস উপলক্ষে ইসলামী শ্রমিক আন্দোলন আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

ফয়জুল করীম বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ জোটে ছিল ইসলামের জন্য, বের হয়েছে ইসলামের জন্য। ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের সঙ্গে ধোঁকাবাজি করতে পারে না, প্রতারণা করতে পারে না’।

এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের জন্য ক্ষমতা ত্যাগ করতে পারে, কিন্তু ক্ষমতার জন্য ইসলাম ত্যাগ করতে পারে না বলেও উল্লেখ করেন দলটির সিনিয়র নায়েবে আমির।

সমাবেশে ফয়জুল করীম প্রশ্ন তোলেন, সত্য বললেই হয়, আপনার পরিবারের মধ্যে কে কে মুক্তিযোদ্ধা ছিল? তাহলে জাতি স্পষ্ট বার্তা পাবে যে অমুক অমুক মুক্তিযোদ্ধা ছিল। আমার পরিবারের লোক মুক্তিযোদ্ধা- কে কে মুক্তিযোদ্ধা? কোথায় যুদ্ধ করেছেন? কোথায় শহীদ হয়েছেন? বলে দেন। তাহলে অস্পষ্ট থাকবে না।

সংসদে মুক্তিযুদ্ধ বনাম রাজাকারের পুরোনো বিতর্ক আবারও তোলা হচ্ছে মন্তব্য করে ফয়জুল করীম বলেন, তা জাতির জন্য বিভ্রান্তিকর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category